আগামী ৬ মার্চ থেকে আগরতলা -ধর্মনগর ডেমো ট্রেন সম্প্রসারিত হচ্ছে

< 1 - মিনিট |

এই ট্রেন সম্প্রসারিত হচ্ছে সীমান্ত শহর করিমগঞ্জ পর্যন্ত

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর

আগরতলা থেকে ধর্মনগর পর্যন্ত বর্তমানে যে ডেমো ট্রেন চলছে তা রেল কর্তৃপক্ষ করিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।
রেল সূত্র থেকে বলা হয়েছে যে করিমগঞ্জ পর্যন্ত এই ট্রেন আগামী ৬ মার্চ থেকে চালু হবে এবং ধর্ম নগর ও করিমগঞ্জের মধ্যে থাকা সবকটি ষ্টেশন অর্থাৎ নদীয়াপুর ,চুড়াই বাড়ী ,তিলভূম, চাঁদ খিরা, কলকলিঘাট, পাথারকানদি,কানাইবাজার , বারৈগ্রাম , কায়স্থ গ্রাম, নীলামবাজার ও সুপ্রাকানদি তে থামবে।

উত্তর পূর্ব রেল যাত্রী সংস্থার সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে এই ট্রেন বদরপুর ও শিলচর পর্যন্ত সম্প্রসারন না করায় অসন্তোষ ব্যাক্ত করেছেন। তিনি বলেন যে সংস্থার পুরানো দাবি ছিল এটিকে শিলচর পর্যন্ত সম্প্রসারন করা। কিন্তু এই দাবি না মেনে ট্রেনটি শিলচরে র পরিবর্তে কেবল করিমগঞ্জ পর্যন্ত করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং এক টুইটারে রেলওয়ে বোর্ড কে এটি শিলচর পর্যন্ত সম্প্রসারন করার দাবি জানিয়েছেন তিনি বলেন যে করিমগঞ্জ পর্যন্ত যাত্রী তো কম হবেই এবং বৃহত্তর শিলচর এলাকা এই ডেমো ট্রেন থেকে বঞ্চিত হলো।

এই ট্রেন দুপুর এক টায় করিমগঞ্জ এসে পৌঁছে একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় করিমগঞ্জ ছেড়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হবে এবং আগরতলা ও ধর্ম নগরের মধ্যে বর্তমান সময় সূচি হিসেবে চলবে ।এই ডেমো ট্রেন ভোর ৬টা ৪৫ মিনিটে আগরতলা থেকে ছাড়বে এবং করিমগঞ্জ ঘুরে রাত ৮টা ৪৫ মিনিটের সময় আগরতলায় ফেরত পৌঁছাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *