পুনর্গঠিত এই কমিটিতে প্রবীণ সাংবাদিক হারাণ দে কে চেয়ারম্যান করা হয়েছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : আগামী ২০”নভেম্বর থেকে ১লা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় শিলচর ব ই মেলা কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত এই কমিটিতে প্রবীণ সাংবাদিক হারাণ দে কে চেয়ারম্যান করা হয়েছে। শনিবার ব ই মেলা কমিটির এক সভা এই কমিটির উপ সভাপতি আব্দুল হাই লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়।এতে ব ই মেলার উপদেষ্টা কমিটিতে বিজয় কৃষ্ণ নাথ তৈমুর রাজা চৌধুরী সাংসদ রাজদীপ রায় বিধায়ক দীপায়ন চক্র বর্তি ,, শংকর দে পরিমল শুক্ল বৈদ্য, মহুয়া চৌধুরী বিবেক পোদ্দার, বিজয় কুমার ভট্টাচার্য এবং জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমল মাহাতোকে মনোনীত করা হয়েছে।
এছাড়া কার্য করী কমিটিতে আরও দুই জনকে সদস্য হিসেবে নেওয়া হয়েছে এরা হলেন শুক্লা ভট্টাচার্য ও বারিন্দ্র কুমার দাস ।
এখানে উল্লেখ করা যেতে পারে যে আগের সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটিতে সভানেত্রী হিসেবে স্বর্ণালী চৌধুরীকে এবং উপসভাপতি হিসেবে যে তিন জনকে মনোনীত করা হয়েছিল-তা বহাল রয়েছে। সভানেত্রী চৌধুরী আশা প্রকাশ করে বলেন যে হারাণ বাবু কে মেলার চেয়ারম্যান করাতে মেলা উন্নতির পথে আরো এগিয়ে যাবে।মেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানান।


