ট্রেনটি রবি মঙ্গল , ও বৃহস্পতিবার নিউ তিনসুকিয়া থেকে ছাড়বে এবং ধুবড়ী থেকে সোম বুধ ও শুক্র বার তিনসুকিয়ার উদ্দেশ্যে ফেরৎ রওয়ানা দেবে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – আপার আসাম থেকে লোয়ার আসামের মধ্যে রেল যোগাযোগ আরও উন্নত করার উদ্দেশ্যে এ মাস থেকে নিউ তিনসুকিয়া ও ধূবড়ীর মধ্যে একটি বিশেষ ট্রেন চালানো হবে। রেল সূত্র থেকে সংবাদ সংস্থা পি এন সি কে টুইটার যোগে এখবর জানিয়ে বলা হয়েছে যে এই ট্রেন আগামী ১৯ মার্চ থেকে ১৭ আগষ্ট তিনসুকিয়া থেকে এবং ২০ মার্চ থেকে ১৮ আগষ্ট পর্যন্ত ধুবড়ী থেকে সপ্তাহে তিন দিন করে চলবে । ট্রেনটি রবি মঙ্গল , ও বৃহস্পতিবার নিউ তিনসুকিয়া থেকে ছাড়বে এবং ধুবড়ী থেকে সোম বুধ ও শুক্র বার তিনসুকিয়ার উদ্দেশ্যে ফেরৎ রওয়ানা দেবে । এই বিশেষ ট্রেন খানা যে সকল ষ্টেশনে থামবে সেগুলো হলো ডিব্রুগড়,ধেমাজী, উত্তর লক্ষীমপুর উদালগুড়ি,রঙিয়া,বরপেটা রোড ও ফকিরা গ্রাম।


