উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের ছবছরের চেষ্টায় কাছাড় জেলার জন্য মঞ্জুরী কৃত সৈনিক স্কুলের নির্মাণ শুরু না হওয়াতে পরিষদ সভাপতি হারাণ দে উদ্বেগ প্রকাশ করেছেন

< 1 - মিনিট |

তিনি বলেন যে সৈনিক স্কুল স্থাপনের জন্য ৮১ কোটি টাকার প্লেন ইষ্টিমেটের বিপরীতে বর্তমান বছরের জন্য যে তিন কোটি চৌত্রিশ লক্ষ আবনটন করা হয়েছে -তা দিয়ে মার্চ মাসের মধ্যে কাজ শুরু করা উচিত অন্যথায় এই অর্থ ল্যাপস হয়ে যাবে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর-উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের ছবছরের চেষ্টায় কাছাড় জেলার জন্য মঞ্জুরী কৃত সৈনিক স্কুলের নির্মাণ শুরু না হওয়াতে পরিষদ সভাপতি হারাণ দে উদ্বেগ প্রকাশ করেছেন।হারাণ বাবু এক বিবৃতিতে বরাক উপত্যকা থেকে নির্বাচিত লোক সভার দুজন সদস্য এবং বিধানসভার পনের জন সদস্যদের প্রতি আবেদন জানিয়ে বলেছেন যে উনারা যদি এবিষয়ে মূখ্য মন্ত্রীর উপর একযোগে চাপ সৃষ্টি করেন তাহলে কাজে সফলতা আসবে।

২০১৬ সালে পরিষদ কাছাড়ে সৈনিক স্কুল স্থাপনের প্রস্তাব দিলে মঞ্জুরী আসতে ছবছর সময় লাগে। তাই দেরি না করে ক্লেভার হাউস এলাকায় আবনটন করা ১৮১ বিঘা জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করার দাবি জানান হারাণ বাবু। তিনি বলেন যে সৈনিক স্কুল স্থাপনের জন্য ৮১ কোটি টাকার প্লেন ইষ্টিমেটের বিপরীতে বর্তমান বছরের জন্য যে তিন কোটি চৌত্রিশ লক্ষ আবনটন করা হয়েছে -তা দিয়ে মার্চ মাসের মধ্যে কাজ শুরু করা উচিত অন্যথায় এই অর্থ ল্যাপস হয়ে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *