১) তীর ধনুক প্রতীক চিহ্ন একনাথ সিন্ধে গোষ্ঠীর / রায় সুপ্রিম কোর্টের
২) মমতা বিজেপির সহযোগী / মন্তব্য রাহুল গান্ধীর
৩) বিবিসি দফতরে আয়কর হানা / প্রসঙ্গ উঠল ব্রিটিশ সংসদে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শিবসেনার প্রতীক চিহ্ন উদ্ভব ঠাকরের কাছে থাকছে না। তীর ধনুক প্রতীক চিহ্ন ও শিবসেনা নাম একনাথ সিন্ধের কাছেই থাকবে। আজ এ নিয়ে সুপ্রিম কোর্টের শুনানিতে এই রায় দিয়েছে আদালত। তবে শিবসেনা বালাসাহেব নাম উদ্ভব ঠাকরে গোষ্ঠী ব্যবহার করতে পারবে। আর এই গোষ্ঠীকে স্থায়ী প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে মশাল। আজ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্ভব ঠাকরের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছে। এতে অনেকটাই স্বস্তি এল একনাথ সিন্ধের। তীর ধনুক হারিয়ে ধাক্কা খেলেও শিবসেনা নাম ব্যবহার করার অধিকারটা পাওয়ায় কিছুটা স্বস্তি পেলেন উদ্ভব ঠাকরে।
সংবাদ 2 – মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে বিজেপি সহযোগী বলে মন্তব্য করলেন রাহুল গান্ধী। আজ মেঘালয়ে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন বিরোধী ভোটে ভাগ বসানোর জন্য তৃণমূল কংগ্রেস কাজ করে আসছে। আসলে বিজেপির সুবিধা করে দেওয়াই এই দলের উদ্দেশ্য। এই ভাষায় মমতা ব্যানার্জিকে আক্রমণ করেন রাহুল গান্ধী। মেঘালয়ে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে তিনি দাবী করেন।
সংবাদ 3 – তৃণমূল কংগ্রেসকে ভোট দিন কেন্দ্র থেকে বিজেপিকে সরিয়ে দেবো। মেঘালয় নির্বাচনী প্রচারে এই মন্তব্য করেন তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারানোর ক্ষমতা রাখে। তিনি তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য মেঘালয়ের জনসাধারণের প্রতি আহ্বান জানান।
সংবাদ 4-একনাথ সিন্দ্ধকে শিবসেনার প্রমুখ নির্বাচন করা হয়েছে। আজ দিল্লিতে দলের জাতীয় কার্যকারীর সভায় তাকে এই পদে বহাল করা হয়।। শিবসেনার কর্তৃত্ব নির্বাচন কমিশন একনাথ সিন্ধের হাতে দেওয়ায় এই বৈঠক ডাকা হয়।
সংবাদ 5 – দিল্লি নগর নগর নিগমের মেয়র নির্বাচিত হলেন আম আদমি পার্টির শেলী অবেরায়। তিনি বিজেপির প্রার্থীকে ৩৪ ভোটে হারিয়েছেন। আজ আদালতের নির্দেশে দিল্লি নগর নিগমের মেয়র পদে নির্বাচন হল। ডেপুটি নেওয়ার পদটিও গেছে আম আদমি পার্টির অনুকূলে। দীর্ঘ টালবাহানার পর এই পদে নির্বাচন অনুষ্ঠিত হলো।
সংবাদ 6 – বিদেশ মন্ত্রী জয় শঙ্করের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে চীনের বিষয়ের তিনটি প্রশ্ন তুলল কংগ্রেস। ভারত ছোট অর্থনীতি এই মন্তব্য করায় জয় শংকরকে আক্রমণ করে কংগ্রেস মুখাপাত্র সুপ্রিয়া শ্রিনেত, বলেন তাহলে কি দেশ মন্ত্রী বলতে চাইছেন যারা বড় অর্থনীতি তাদের বিরুদ্ধে কোন প্রতিবাদ বা যুদ্ধ করার অধিকার ছোট অর্থনীতির দেশের নেই। গার্ল ওয়ানে চীন কিভাবে কব্জা করে বসলো এই প্রশ্নের জবাব দিতে পারবেন বিদেশ মন্ত্রী?
সংবাদ 7 – বিবিসি অফিসে আয়কর হানার ঘটনাটি ব্রিটেনের সংসদে উঠলো। বিরোধী সাংসদরা এই বিষয়ে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটা জানতে চান। একটি প্রতিষ্ঠানে এ ধরনের হামলা গণতন্ত্রের প্রতি বলে মন্তব্য করেন ব্রিটিশ সাংসদরা। পরে বিতরণ সরকারের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে তারা ভারতের সঙ্গে যোগাযোগ রাখছেন। বিষয়টি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।


