১) মোদিকে হারানো সম্ভব নয়/নাগাল্যান্ড মেঘালয়ে বললেন মোদী
২) মমতা ও নীতিশ ও কেসিআরের সঙ্গে সমঝোতায় যেতে আগ্রহী কংগ্রেস/ঘোষণা রায়পুর অধিবেশনে
৩) পাকিস্তানকে টন ২০ গম দিয়ে সাহায্য করা উচিত / বলল আরএসএস
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – মোদীর সামনে সবাই উড়ে যাবে। নাগাল্যান্ডের নির্বাচনের সময় এভাবে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বিমানবন্দরে কংগ্রেসের নেতাদের স্লোগান নিয়ে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন এরা জানে যে মোদী তাদের কাছে সবচাইতে বড় সমস্যা। এরা মুদির কবর খুঁড়তে চাইছে কিন্তু এরা জানে না তারা নিজেদের কবর খুঁড়ছে। মেঘালয় ও নাগাল্যান্ডের শুধুই বিজেপিকে দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
সংবাদ 2 – কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য মনোনয়ন করবেন সভাপত মল্লিকার্জুন খারগে। আজ রায়পুরে আইসিসির সর্বভারতীয় অধিবেশনে স্টিয়ারিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী উপস্থিত ছিলেন না।কারা কারা কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য হবেন সেটা স্থির করতে দায়িত্ব দেওয়া হয়েছে খারগেকে। অর্থ কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচনে এবার মোটামুটি হচ্ছে না।
সংবাদ 3 – সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেস বিভিন্ন আঞ্চলিক দলের সঙ্গে তাই যাবে। শেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কেসিআর ও নিতিশ কুমারের সঙ্গে কংগ্রেস জোট নিয়ে কথাবার্তা বলবে। আজ রায়পুরে দলের রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের পর এক কথা ঘোষণা করা হয়। দলের মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস বিজেপি কে হারাতে সর্বভারতের ক্ষেত্রে জোট গড়তে আগ্রহী।
সংবাদ 4 – আদানির বিভিন্ন কোম্পানিতে এলআইসির লগ্ন করা ত্রিশ হাজার কোটি টাকা এখন বিপদের মুখে রয়েছে। আজ ইন্ডিয়া এক্সপ্রেস এর একটি খবরে এই তথ্য দেওয়া হয়েছে। এলআইসি হলো আদানি গ্রুপের দেশের সবচাইতে বড় বিনিয়োগকারি। যেসব গ্রুপে এলআইসি টাকা লগ্নি করা হয়েছে সেই সব কোম্পানির শেয়ার এর দাম অনেকটাই কমে গেছে। এর প্রভাব এলআইসির উপর পড়তে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।
সংবাদ 5 – পাকিস্তানকে আর্থিক দুর্গতিতে সাহায্য করা উচিত। মনে করে আরএসএস। সংগঠনটির দ্বিতীয় ক্ষমতাশালী ব্যক্তি কৃষ্ণ গোপাল বলেন পাকিস্তানকে এখনই ২০ লক্ষ টন গম পাঠানো উচিত। এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি কেন্দ্রের প্রতি আহ্বান জানান। অখন্ড ভারত প্রসঙ্গে তিনি বলেন এটা একটি সাংস্কৃতিক ভাবনা রাজনৈতিক কোন ভাবনা নয়।
সংবাদ 6 – ছ বছর বয়স না হলে কোন শিশুকে বিদ্যালয়ে ভর্তি করা যাবে না। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে বিতর্কতা তৈরি হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকার এই নির্দেশ জারি করেছে।


