কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

< 1 - মিনিট |

১) মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন মনিশ শিশোদিয়া
২) মনিশ শিশোদিয়ার জামিন খারিজ করলো সুপ্রিম কোর্ট / হাইকোর্টে আবেদন করার নির্দেশ
৩) পাঞ্জাবে বাজেট অধিবেশনে বাধা / রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে তিরস্কার আদালতের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – দিল্লি কেবিনেট থেকে পথ ত্যাগ করলেন উপমুখ্যমন্ত্রী মনিশ শিশোদিয়া ও সত্যেন জৈন। গ্রেফতার হওয়ার পর মনিশ শিশোদিয়ার পদত্যাগ নিয়ে এখন রাজনৈতিক জল্পনা তুঙ্গে। আজ হঠাৎ এই পদত্যাগ করেন মনী ষ। বর্তমানে তিনি পাঁচ দিনের রিমান্ডে সিবিআই হেফাজতে রয়েছে। আর এই অবস্থায় তার এই পদত্যাগ নিয়ে এখন জল্পনার শেষ নেই।

সংবাদ 2 – আরেকটি ধাক্কা খেলেন গৌতম আদানি। বিশ্বখ্যাত জেপি মারগান তার সমস্ত বিনিয়োগ আদানির বিভিন্ন কোম্পানি থেকে প্রত্যাহার করে নিয়েছেন। বিভিন্ন বন্ড বিনিয়োগ করা হয়েছিল ।এ সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হয়েছে। সংকটে পড়েছে আদানি গ্রুপ।

সংবাদ 3 – মনিশ শিশোদিয়ার জামিনের আবেদন বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। মনিশের আইনজীবী অভিষেক মনু সিংভিকে আদালত বলেছে এই মামলার জামিনের আবেদন সরাসরি সুপ্রিম কোর্টে করা যায় না। এটি হাইকোর্টে পাঠাতে হয়। এরপরই মানুষের আইনজীবীরা দিল্লি হাইকোর্টে জামিনের আবেদন করে।

সংবাদ 4 – আম আদমি পার্টি একটি দুর্নীতিগ্রস্ত দল। এদের দল বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িত। এই মুহূর্তে ১১ জন মন্ত্রী জেলে আছে ন। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মানিশ শিশদিয়া ও সত্যেন্দ্র জৈন পদত্যাগ করার পর তিনি মন্তব্য করলেন।

সংবাদ 5 – পাঞ্জাবে বাজেট অধিবেশন শুরু করা নিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী দুজনকে দুসলো সুপ্রিম কোর্ট। রাজ্য সরকারের অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান রাজ্যপাল অসংবিধানিকভাবে বাজেট অধিবেশন ডাকছেন না। আদালত দুপক্ষেরই বক্তব্য শুনেছে। সংবিধানের মর্যাদা রক্ষা না করার জন্য আদালত মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল দুজনকেই তিরস্কার করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *