কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

3 - মিনিট |

১) সৌরভ ভরদ্বাজ ও অতিসি দিল্লি মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন
২) রান্নার গ্যাসের দাম বাড়লো সিলিন্ডার প্রতি ৫০ টাকা
৩) কাল ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয়ে ভোট গণনা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সৌরভ ভরদ্বাজ ও অতিসিকে দিল্লি মন্ত্রিসভায় শামিল করা হচ্ছে। এই দুজনের নাম মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির জন্য রাজ্যপালের কাছে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মনিস শিশোদিয়া সত্যেন জৈন । দুজনেই বর্তমানে জেলে রয়েছেন। গতকাল তারা তাদের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী কাছে জমা দিয়েছেন। আজ নতুন দুজনকে তাদের স্থলাভিষিক্ত করা হবে। মঙ্গলবার মনিশ শিশোদিয়াকে গ্রেফতার করা হয়েছিল। সত্যেন জৈনকে প্রথম মে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার করা হয়েছিল। মনীষ শিশোদিয়ার কাছে ১৮টি বিভাগ ছিল। তার স্বাস্থ্য দপ্তরেও সত্যেন জয়েন কে দেওয়া হয়েছিল।

সংবাদ 2 – রান্নার গ্যাসের দাম আজ ফেল বাড়লো। ৫০ টাকা করে প্রতিটি সিলিন্ডারে দাম বাড়িয়ে দেওয়া হলো। একটি সিলিন্ডারের দাম দিল্লিতে হয়েছে ১১৩০ টাকা। এই বছর অর্থাৎ ২০২৩ সালে এই প্রথম রান্নার গ্যাসের দাম বাড়লো। কত বছর কয়েক দফা দাম বেড়েছিল। এছাড়া বাণিজ্যিক সিলিন্ডারের দামও আরো ২৫ টাকা বৃদ্ধি পেয়েছে। এ বছরের দুইবার বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়লো।

সংবাদ 3 – কাল ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের ভোট গণনা। সকাল আটটা থেকে ভোট গণনা শুরু হবে। প্রথম তিন ঘন্টার মধ্যেই ফলাফলের প্রবণতা পরিষ্কার হয়ে যাবে। কত ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরাতে ও ২৭ফেব্রুয়ারি মেঘালয় নাগাল্যান্ডে ভোট নেওয়া হয়। ইতিমধ্যে তিন রাজ্যের এগজিট পোলের ভবিষ্যৎ বাণী মতে ত্রিপুরাতে বিজেপি ক্ষমতায় আসছে। নাগাল্যান্ডে বিজেপির জোট সংগীদের নিয়ে ক্ষমতায় আসছে। মেঘালয়া ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা বেশি। এখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করতে পারে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – যখন কোন কিছু বেশি হয়ে যায় তখন প্রকৃতি তার হিসাব নিয়ে নে য়। এই মন্তব্য করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কাজেরিয়া ল। আজ দলের বিধায়ক ও পার্ষদদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন একসময় ইন্দিরা গান্ধীও বেশি করেছিলেন। আর অতি কিছুই ভালো নয়। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এই বেশি কিছু করছেন। এর হিসাব প্রকৃতি অবশ্যই নেবে। তার মন্ত্রিসভার দুই মন্ত্রীকে গ্রেফতার করলেও দিল্লির উন্নয়নের কাজকর্ম স্তব্ধ হবে না বলে জানান তিনি। তিনি বলেন দিল্লির উন্নয়ন আরও দ্রুত গতিতে হবে। এটা কেউ আটকাতে পারবে না।

সংবাদ 5 – উদ্ভব ঠাকরে গোষ্ঠীর শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বক্তব্য ঘিরে উত্তেজনা মহারাষ্ট্রের রাজনীতিতে। সঞ্জয় রাউত মহারাষ্ট্র বিধান মণ্ডল কে চোর মন্ডল বলে আখ্যায়িত করেছিল। এ নিয়ে আজ মহারাষ্ট্র বিধান মন্ডলের সোচ্চার হোন বিজেপি বিধায়করা। তারা এটিকে স্বাধিকার ভঙ্গ বলে দাবি করেন। বিষয়টি তারা প্রিভিলেজ কমিটিতে পাঠিয়েছেন। সঞ্জয় রাউতের ওপর শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সদস্যরা। তাদের বক্তব্য এভাবে মন্তব্য করে সঞ্জয় রা উত বিধানমণ্ডলের গরিমাকে ভুলন্টিত করেছেন। সঞ্জয় রাউত লাগাতার বিতর্কিত মন্তব্য দিয়ে গত কয়েকদিন থেকে শিরোনামের শীর্ষে আছেন।

সংবাদ 6 – মনিশ শিশোদিয়া একজন সৎ ব্যক্তি। এই মন্তব্য করেছেন হিমাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির প্রবীণ নেতা শান্তা কুমার। তিনি বলেন, মনিসকে ভালো করে চেনেন। তিনি কোন অবস্থায় দুর্নীতিগ্রস্ত হতে পারেন না। গত মঙ্গলবার শিশুদিয়া কে গ্রেফতার করা হয়েছিল। তারপর এখন তিনি সিবিআই হেফাজতে আছেন। এই পরিস্থিতিতে শান্তাকুমারের বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বিজেপির একজন বর্ষীয়ান নেতা। বিজেপির একজন প্রবীণ নেতার মুখে শিশোদিয়ার প্রশংসা অস্বস্তিতে ফেলে দিয়েছে বিজেপি নেতৃত্বকে।

সংবাদ 7 – ইন্টারনেট শাটডাউনে সারা বিশ্বের মধ্যে ভারত শীর্ষ। এটা কোন গৌরবজনক কৃতিত্ব নয়। নিউইয়র্ক ভিত্তিক ডিজিটাল রাইট ইমপ্লিমেন্টেশন কমিটির রিপোর্টে এই তথ্য জানা গিয়েছে। যখন দেশের কোন প্রান্তে হিংসা হয় বা অশান্তি দেখা দেয় তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ কোন দেশের অবস্থা সুস্থিতিশীল থাকলে ইন্টারনেট সেবা বন্ধ করার মত পরিস্থিতি তৈরি হয় না। ভারতে বহুবার এ ধরনের ঘটনা ঘটেছে। তাই সারা বিশ্বের মধ্যে এক্ষেত্রে ভারত প্রথম স্থানে রয়েছে। এই অভিমত ব্যক্ত করেছে মার্কিন সংস্থাটি। ভারতের যখনই কোন এলাকায় অশান্তি দেখা দিয়েছে বা হিংসাত্মক ঘটনা ঘটেছে তখনই সেই এলাকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। যা বিশ্বের খুব কম দেশেই হয়। বলেছে মার্কিন সংস্থাটি।

সংবাদ 8 – রিলায়েন্স ইন্ডাস্ট্রির প্রধান মুকেশ আম্বানি কে এখন থেকে জেট প্লাস সিকিউরিটি দেওয়া হবে। সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছে। শুধু দেশেই নয় বিদেশেও তাকে এই সুরক্ষা দেওয়া হবে। মুকেশ আম্বানি কে কেন এই জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষা দেওয়া হবে এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের করা হয়েছিল। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বলেছে, আম্বানির অধিকার রয়েছে সুরক্ষা চাওয়ার। তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাই তাকে সরকার যদি মনে করে জেট প্লাস সুরক্ষা দিতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *