কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) ত্রিপুরা নাগাল্যান্ড মেঘালয়ে বিজেপি জোট জয়ী
২) তৃণমূল একাই লোকসভায় লড়বে/মমতার মন্তব্যে বিরোধী ঐক্যে ধাক্কা
৩) নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করবেন প্রধানমন্ত্রী , বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – উত্তর পূর্বের তিন রাজ্যে ক্ষমতায় ফিরল বিজেপি। ত্রিপুরা নাগাল্যান্ড ও মেঘালয়ে বিজেপি জোট ক্ষমতায় এসেছে। ৬০ সদস্য বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় বিজেপি পেয়েছে ৩৪ টি আসন।বাম কংগ্রেস জোট পেয়েছে ১৪ টি আসন। ১৪ আসনের মধ্যে সিপিএম ১১টি ও কংগ্রেস ৩টি আসন পেয়েছে।তিপরা মথা ১২ টি আসনে জয়ী হয়েছে ‌। নাগাল্যান্ডে বিজেপির জোট জয়ী হয়েছে। এনডিবিপি বিজেপি জোট পেয়েছে ৩৯ আসন। মেঘালয়ে এনপিপি ২৫ টি আসনে জয়লাভ করেছে। তাদের জোট সঙ্গি বিজেপি পেয়েছে তিনটি আসন। তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে উত্তর-পূর্বের তিনটি রাজ্যেই বিজেপির চমকপ্রদ ফলাফল করলো।

সংবাদ 2 – ত্রিপুরাতে মানিক সাহাই ফের মুখ্যমন্ত্রী হচ্ছেন। বিজেপির সূত্র থেকে এখবর জানা গেছে। নির্বাচনের ঠিক এক বছর আগে মুখ্যমন্ত্রী বদল করার ফলটা যে ভালো হয়েছে এটা মানছেন বিজেপি নেতৃত্ব। আজ আগরতলায় বিজেপির সদর দপ্তরে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। নির্বাচনে বাম কংগ্রেস জোটকে পেছনে ফেলে অনেকটাই এগিয়ে জয়ী হলো বিজেপি। মানিক সাহার নেতৃত্ব যে ত্রিপুরার জনগণ মেনে নিয়েছেন এটা নির্বাচনের ফলাফলেই প্রমাণ।

সংবাদ 3 – মুখ্য নির্বাচন কমিশনার ও উপমুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান যে নীতি সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। এই নিযুক্তি দিত কেন্দ্রীয় সরকার। এখন এই নিয়ম খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে,প্রধানমন্ত্রী বিপক্ষের দল নেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবার থেকে মুখ্য ও উপমুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করবে। আজ এই আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির করতে হলে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি।

সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সংসদীয় বেঞ্চ এই রায় দিয়েছে। বিচারপতি জোসেফ বলেন , গণতন্ত্র এটাই নীতি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করতে হলে বিরোধীদের প্রতিনিধিত্ব থাকতে হয়। কমিশনকে নিরপেক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তি হতে হবে। তাই এক্ষেত্র যে কমিটি কমিশনের নিযুক্ত করবে সে কমিটিতে প্রধানমন্ত্রী বিরোধী দলনেতা ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সদস্য হিসেবে থাকবেন। এর ফলে কমিশনের নিরপেক্ষতা বজায় থাকবে।

সংবাদ 4 – পশ্চিমবঙ্গের একটিমাত্র বিধানসভা উপনির্বাচনের জয়ী হয়েছে কংগ্রেস। বামেদের সমর্থনে কংগ্রেসের বায়রন বিশ্বাস সাগরদিঘী আসনে তৃণমূল প্রার্থীকে আসনে হারিয়েছেন। ব্যবধান ২২০০০ভোট। বিধানসভা নির্বাচনে কংগ্রেস তার খাতা খুলতে পারল। এই আসনে বিজয়ী হওয়ায় কংগ্রেস স্বাভাবিকভাবে উচ্ছসিত। ২০২১ সালের পর পশ্চিমবঙ্গ বিধানসভা এই প্রথম কংগ্রেস প্রবেশ করল।বাম কংগ্রেস জোট যে পশ্চিমবঙ্গে এখনো প্রাসঙ্গিক এই কথায় বারবার বলছেন সিপিএম নেতারা।

সংবাদ 5 – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিরোধী ঐক্য ধাক্কা খেল। আজ তিনি বলেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়বে। কারো সাহায্যের দরকার নেই। কারণ মানুষ তার সঙ্গে আছেন বলে তিনি মনে করেন। তিনি বলেন যারা বিজেপিকে হারাতে চান তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। বিজেপিকে প্রতিহত করার ক্ষমতা তিনি রাখেন এই দাবি করে মমতা বলেন, বিজেপিকে হারাতে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যথেষ্ট। পশ্চিমবঙ্গের একটি উপনির্বাচনে আজ বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী জয়ী হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ। যেখানে রাহুল গান্ধ নীতিশ কুমার সবাই বিরোধী ঐক্যের কথা বলছেন। সেখানে মমতার মুখে অন্য সুর

সংবাদ 6 – আদানি মামলায় দুই মাসের ভিতরে রিপোর্ট দিতে সেবিকে বলল সুপ্রিম কোর্ট। আজ সুপ্রিম কোর্ট এক আদেশে বলেছে এ বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং দুই মাসের ভেতরে রিপোর্ট জমা দিতে হবে। বিশেষকরে হিন্ডারবার্গ রিপোর্টের যেসব অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে সেটা খতিয়ে দেখতে সেবিকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। রিপোর্ট প্রকাশ হওয়ার আগে এবং পরে মার্কেটের গতি পর্যবেক্ষণ করার জন্য সেবিকে বলা হয়েছে। এছাড়া স্টক মার্কেট কে প্রভাবিত করার কোন চেষ্টা করা হয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে বলা হয়েছে

সংবাদ 7 – হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে সুপ্রিম কোর্ট যে তদন্তের নির্দেশ দিয়েছে সেটা স্বাগত জানিয়েছেন গৌতম আদানি। সুপ্রিম কোর্ট যে তদন্ত কমিটি গঠন করেছে সেটাকে স্বাগত জানিয়ে তিনি বলেন এর ফলে সত্য সামনে আসবে। সুপ্রিম কোর্ট এই আদেশ দেওয়ায় এখন সত্য প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন ।হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ হওয়ার পরে তদন্ত কমিশন গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *