কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) উত্তর পূর্বে হারের পর এখন কংগ্রেসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না/বললেন অমিত শাহ
২) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে বরবাদ করছেন / কেমব্রিজে মন্তব্য রাহুল গান্ধীর
৩) বিদেশে গিয়ে দেশের বদনাম করছেন রাহুল / অভিযোগ অনুরাগ ঠাকুরের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – উত্তর পূর্বে লজ্জজনক পরাজয়ের পর কংগ্রেসকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি দূরবীন দিয়েও কংগ্রেসকে দেখা যাচ্ছে না। কর্নাটকে নির্বাচনী সভায় এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ত্রিপুরা নাগাল্যান্ড ও মেঘালয়ে কংগ্রেস নিশ্চিন্ন হয়ে গেছে। সারা দেশেই এখন কংগ্রেসকে আর কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না। ২৪ সালে কংগ্রেস এক ই ভাবে নিশ্চিন্ত হয়ে যাবে বলে মন্তব্য করেন‌ অমিত সাহ।

সংবাদ 2 – ভারতের ব্যক্তি স্বাতন্ত্রতা নেই। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন ভারতের গণতন্ত্র অত্যন্ত চাপে আছে। গণতান্ত্রিক মূল্যবোধ গুলি কে নষ্ট করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশের উপর এমন একটি বিচারধারা চাপিয়ে দিতে চান যেখানে অন্য ধর্ম ও সংস্কৃতির কোন জায়গা থাকে না। অথচ ভারত হল বহু সংস্কৃতি বহু ধর্মের দেশ। এছাড়া বিভিন্ন সংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 3 – কেমব্রিজে রাহুল গান্ধীর ভাষণের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন রাহুল গান্ধী বিদেশে দেশের বদনাম করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি তার রয়েছে একটা ঘৃণার মনোভাব। এটাই তিনি বিদেশের মাটিতে প্রচার করছেন। বিদেশি সংবাদ ও বিদেশি এজেন্সির মাধ্যমে দেশের ক্ষতি করতে চাইছে কংগ্রেস। এই মন্তব্য করেন তিনি। কংগ্রেস আসলে কি চায় সেটা পরিষ্কারভাবে খুলে বলুক ‌। এই মন্তব্যও করেন অনুরাগ ঠাকুর।

সংবাদ 4 – কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হৃদ যন্ত্রে অসুবিধা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা এখন স্তিতিশীল রয়েছেন। কংগ্রেসের রায়পুর অধিবেশনে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে আসার পরই তা শারীরিক অবস্থা অবনতি হয়। গত মঙ্গলবার থাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সংবাদ 5 – দিল্লি বই মেলায় বিনামূল্যে বাইবেল বিলি করা নিয়ে বদানুবাদের সৃষ্টি হয়। একটি খ্রিস্টান স্টল থেকে বিনামূল্যে বাইবেল বিতরণ করা হচ্ছিল। এর প্রতিবাদ জানায় কিছু সংগঠন। তারা এই ঘটনার মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার হচ্ছে বলে অভিযোগ করে। স্টল বন্ধ করার দাবি জানা য়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। গীতা বাইবেল যেখানে মানবতার কথা বলে সেখানে বিনামূল্যে বিতরণ করলে কি অপরাধ ‌। বইমেলা কর্তৃপক্ষ এ ধরনের স্টল বন্ধ করে দেওয়ার পক্ষপাতী নয় বলে জানিয়ে দিয়েছে।

সংবাদ 6 – উত্তরপূর্বের ছোট রাজ্যগুলিতে কেন্দ্রে ক্ষমতাসীন দল গুলি জয়লাভ করে। মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে‌। তিনি বলেন সব সময় দেখা যায় উত্তর-পূর্বের ছোট রাজ্যগুলি কেন্দ্রে যে দল ক্ষমতায় থাকে তাদের এই ভোট দেয়। এসব অনেকবার বোঝানোর পরও এই বদলানো যায়নি। তাই তিন রাজ্যের ফলাফল নিয়ে কংগ্রেস তেমনভাবে চিন্তিত নয়।

সংবাদ 7 – আগামী ৭ মার্চ মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন করনাড সাংমা। তার দল এনপিপি বিধানসভা নির্বাচনে ২৬ টি আসনে জয়ী হয়েছে। ইতি মধ্যেই এনপিপিকে সমর্থনের কথা ঘোষণা করেছে বিজেপি। তাই নির্ধারিত ম্যাজিক ফিগার ৩০ অতিক্রম করল এই জোট । কনরাড সাংমা পর পর দুবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। গত বিধানসভা নির্বাচনেও তার নেতৃত্বে মেঘালয়ে জোট সরকার গঠিত হয়েছিল। নির্বাচনে এককভাবে নির্বাচনের লড়াইয়ের পর বিজেপি তাদের সমর্থন দেবে বলে ঘোষণা করে। এমনকি এখানে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সাংমাকে পরিবারবাদী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এখন দুই দলই সমঝোতায় যাচ্ছে।

সংবাদ 8 – কর্নাটকের বিজেপি বিধায়ক মদদ বিরূপছাপার বাড়িতে থেকে হিসাব বহির্ভূত ছয় কোটি টাকা উদ্ধার করল এন্টি কলাপশন বিভাগ। এর আগে তার ছেলেকে ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় গ্রেফতার করা হয়। লোক আয়ুক্ত ও এন্টি করাপশন এর পক্ষ থেকে এই অভিযান চালানো হয় । বিধায়কের ছেলে কর্ণাটক সরকারের একজন বড় আমলা। ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *