কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) দায়িত্ব নিয়ে মন্তব্য করা উচিত ছিল রাহুলের/ বলল আর এস এস
২) রাহুল ইস্যুতে আজও সংসদে হাঙ্গামা
৩) আদানি ইস্যুতে দেশ জুড়ে কংগ্রেসের বিক্ষোভ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধী সম্পর্কে একবার মুখ খুলল আরএসএস। তবে বিজেপি নেতাদের মত উগ্রভাবে নয় শালীনভাবে। আর এস এস নেতা দত্তাত্রেয় হোসাবলে বলেন ,রাহুল গান্ধীর আরও দায়িত্বশীল ভাবে মন্তব্য করা উচিত ছিল ।তার পূর্বপুরুষ রাও আর এস এস সম্বন্ধে অনেক কথা বলেছেন সেটা মানুষ জানেন। রাহুল গান্ধীর উচিত ছিল আরো দায়িত্বশীল হয়ে তার বক্তব্য রাখা। যারা জরুরি অবস্থা সময় দেশকে জেল বানিয়ে ছিল তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না বলে তিনি মন্তব্য করেন

সংবাদ 2 – বিদেশের মাটিতে ভারতের বদনাম করার অভিযোগের রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবিতে আজও অচল ছিল সংসদ। কিন্তু ক্ষমা চাওয়ার বিরোধিতা করে কংগ্রেস সাংসদরা পাল্টা প্রতিবাদ জানান। এ নিয়ে সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। পরে রাজ্যসভার কংগ্রেস সাংসদ দ্বিগবিজয় সিং বলেন ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই উঠে না। বিদেশের মাটিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও বারবার দেশের সমালোচনা করেছেন। আগের সরকারের সমালোচনা করেছেন। এর আটটি প্রমাণ তার হাতে আছে বলে তিনি দাবি করেন।

সংবাদ 3 – আদানিকান্ডের প্রতিবাদে আজ সংসদের বাইরে বিক্ষোভ দেখালো কংগ্রেস। একই ইস্যুতে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। আদমি পার্টিও আদানি কাণ্ডের তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সংসদরা আজ সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান। সংসদের ভেতরে যখন রাহুল গান্ধী বিষয় নিয়ে উত্তপ্ত অবস্থা। তখন সংসদের বাইরে বিক্ষোভ দেখায় কংগ্রেস।

সংবাদ 4 – এইসব বিতর্কের মধ্যে কাল দেশে ফিরছেন কংগ্রেস নেতার রাহুল গান্ধী। লন্ডনে তার বক্তব্য নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিকভাবে উত্তাপ ঠিক সেই সময় তিনি দেশে ফিরছেন। আগামীকাল তিনি সংসদের অধিবেশনের যোগ দেবেন। তার মাফ চাওয়ার প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন কেন রাহুল গান্ধী মাফ চাইবেন। তিনি যা বলেছেন ঠিকই বলেছেন। বিজেপি আদানি ইস্যু থেকে মনোযোগ ঘুরিয়ে দিতে নিজেরাই সংসদ চলতে দিচ্ছে না।

সংবাদ 4 – বিজেপি বাবরি মসজিদ চায়না রাম মন্দির চায়। তাই আগামী নির্বাচনে বিজেপি কর্নাটকে ক্ষমতায় আসবে। আজ কর্নাটকে এক নির্বাচনের সভায় এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বা শর্মা। তিনি বলেন মানুষ বিজেপিকে ক্ষমতায় আনবেন। কারণ নরেন্দ্র মোদি ক্ষমতায় আসায় রাম মন্দির নির্মাণ সম্ভব হয়েছিল। বিভিন্ন জনসভায় ভাসন দিতে গিয়ে হিমন্ত তীব্র ভাষায় কংগ্রেসকে আক্রমণ করেন।

সংবাদ 5 – মধ্য প্রদেশের সবকটি আসনে এবার নির্বাচন লড়বে আম আদমি পার্টি। আজ কথা ঘোষণা করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মধ্যপ্রদেশের মানুষ যদি তাকে সুযোগ দেন তাহলে তিনি দিল্লি পাঞ্জাবের মত সে রাজ্যে বিদ্যুৎ শিক্ষা সবকিছু বিনামূল্যে করে দেবেন। দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেবেন এবং দুর্নীতি থেকে মধ্যপ্রদেশকে মুক্তি দিতে পারবে আম আদমি পার্টি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *