কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) রাহুল গান্ধী ও আদানি ইস্যুতে আজও অচল সংসদ/বিরোধী দলগুলোর ইডি অফিস অভিযান
২) সমলিঙ্গ বিবাহ ভারতীয় সংস্কৃতি বিরোধী/বলল আরএসএস
৩) রাহুল গান্ধী মোদিকে আক্রমণ করতে গিয়ে দেশকে ছোট করেছেন/বললেন স্মৃতি ইরানি

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধী ও আদানি ইস্যুতে আজও অচল ছিল সংসদ। আজ সবকটি বিরোধী দল সংসদ ভবন থেকে ইডি অফিস পর্যন্ত একটি মিছিল বের করে। যদিও পুলিশ মাঝখানে মিছিলটিকে আটকে দেয়। আদানি ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির গঠনের দাবিতে এই মিছিলের আহবান করা হয়। সংসদ ভবনের সামনে থেকে মিছিল শুরু করার কথা ছিল। এর আগে সংসদে রাহুল গান্ধীর কে মাফ চাওয়া ও আদানি ইসুতে বিরোধীদের যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিকে কেন্দ্র করে হট্টগোল হয়। কোন ধরনের কাজ হয়নি সংসদে। এক কথায় ভেতরে রাহুল বাইরে আদানি এই ছিল আজকের সংসদের বাইরের ভেতরের চিত্র। কোন ধরনের বিল পাস বা কোন ধরনের সংসদীয় কাজকর্ম হয়নি।

সংবাদ 2 – রাহুল গান্ধী এমন একটা দেশে গিয়ে ভারতের সমালোচনা করেছেন যে দেশ ভারতবর্ষকে গোলাম বানিয়ে রেখেছিল। আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সমালোচনা করে এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রি স্মৃতি ইরানি। তিনি বলেন মোদির বিরোধিতা করতে গিয়ে রাহুল গান্ধী দেশের বিরোধিতা করছেন তার ক্ষমা চাওয়া উচিত। তিনি রাহুল গান্ধীকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন, জেএন ইউয়ে যখন ভারত বিরোধী স্লোগান হয়েছিল তখন রাহুল গান্ধী সেখানে কেন গিয়েছিলেন এই প্রশ্নের জবাব কি তিনি দেবেন।

সংবাদ 3 – হিন্দুত্ব একটি সংস্কৃতি। হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা মানে হিন্দু সংস্কৃতির প্রতিষ্ঠা এই মন্তব্য করেন আরএসএসের মহাসচিব দত্তাত্রেয় হোসাবলে। একইসঙ্গে তিনি সম লিঙ্গ বিষয়ে কেন্দ্র সরকারের মনোভাবের সঙ্গে সহমত মত পোষণ করে বলেন ভারতীয় সংস্কৃতি সম লিঙ্গ বিবাহকে সমর্থন করে না। বিপরীত লিঙ্গের মধ্যে বিয়ে হয় এটাই ভারতীয় সংস্কৃতি। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদ 4 – বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালপ্রসাদ যাদব ও রাবরি দেবীকে জামিন দিল আদালত। তাদের ১০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে। টাকার বিনিময়ে জমি দেওয়ার মামলায় সিবিআই তাদের জেরা করেছে। লালপ্রসাদ যাদবের পুত্র ও পুত্রবধূদের জেরা করেছে। একবার ইডি একবার সিবিআই, লালুপ্রসাদ যাদব ও তার পরিবারের সদস্যদের জেরা করছে গত কয়েকদিন থেকে।

সংবাদ 5 – বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের পদত্যাগ চাইল বিজেপি। আজ বিজেপির পক্ষ থেকে এই দাবি জানিয়ে বলা হয়েছে দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন তেজস্বী। তাই তার এই পদে আর থাকার কোন অধিকার নেই। আজ এই ইস্যুতে বিজেপি তেজস্বী যাদব ও লালপ্রসাদ যাদব কে আক্রমণ করে বলেছে এরা দুর্নীতির সঙ্গে জড়িত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *