কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) রাহুল গান্ধী ইস্যুতে আজও সংসদ অচল
২) আদানি কান্ডে যৌথ সংসদীয় কমিটির গঠনের দাবিতে সংসদের বাইরে বিরোধীদের বিক্ষোভ
৩) রাহুল সম্বন্ধে কটুক্তি/ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারব বঙ্গের নোটিশ বেনু গোপালের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – রাহুল গান্ধীর মাফ চাওয়া প্রসঙ্গে আজও অচল ছিল সংসদ। এই নিয়ে টানা পাঁচ দিন এই বিতর্কে সংসদ চলেনি।বিজেপি সদস্যরা রাহুল গান্ধী মাফ চাইতে হবে এই স্লোগান দিতে থাকেন। বিদেশের মাটিতে ভারতকে অপমান করেছেন রাহুল গান্ধী তাই তাকে সংসদে এসে ক্ষমা চাইতে হবে ।এই দাবি জানান বিজেপি সাংসদরা।

সংবাদ 2 – বিজেপি সভাপতি জেপি নাড্ডা আজ বলেন রাহুল গান্ধীকে মাফ চাইতে হবে। কারণ তিনি বিদেশের মাটিতে দেশকে অপমান করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় যে দেশ-বিরোধী শক্তির সঙ্গে এখন কংগ্রেস হাত মিলিয়েছে। তাই রাহুল গান্ধীর উচিত সংসদে এসে ক্ষমা চাওয়া।

সংবাদ 3 – আজ সংসদ ভবনের বাইরে বিক্ষোভে শামিল হন বিরোধী নেতারা। আদানি ইসুতে যৌথ সংসদীয় কমিটির গঠনের দাবি জানিয়ে তারা এই বিক্ষোভে সামিল হন। বিক্ষোভ সমাবেশে যোগ দেন সোনিয়া গান্ধী রাহুল গান্ধী সহ বিশিষ্ট নেতারা।আদানি ইস্যুতে সরকার নীরব কেন এই প্রশ্ন তারা উত্থাপন করেন। সংসদের ভেতরে বলতে না পেরে এবার বিরোধীরা সংসদের সামনে এসেই বিক্ষোভে বসে ন।

সংবাদ 4 – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে স্বাধিকারব ভঙ্গের প্রস্তাব আনলেন কংগ্রেস নেতা কে এস বেনু গোপাল। তিনি এই নোটিশ এনে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাহুল গান্ধীকে নিয়ে কটুক্তি করেছেন। যেখানে রাহুল গান্ধী তার নিজের পরিবারের পদবী গান্ধী ব্যবহার করছেন সেখানে তিনি কেন নেহেরু পদবী ব্যবহার করছেন না এ প্রশ্ন তোলার কোন অর্থ নেই। ভারতীয় সংস্কৃতিতে মায়ের দিকের পদবী ব্যবহার করা হয় না। কিন্তু প্রধানমন্ত্রী বার বার এই বিষয়টাকে উল্লেখ করেন জেনেশুনে। তাই এটিকে স্বাধিকার ভঙ্গ বলে মনে করে কংগ্রেস।

সংবাদ 5 – কংগ্রেস ফের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে। আজ কর্নাটকে জনসভায় এই মন্তব্য করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত বিশ্ব গুরু হবে। কিন্তু রাহুল গান্ধীর এইসব হজম হচ্ছে না তাই তিনি ভারতের বিরুদ্ধে উল্টাপাল্টা প্রচার করছেন সারা বিশ্ব জুড়ে।

সংবাদ 6 – দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশুদিয়া কে আরো পাঁচ দিন ব ইডি রিমান্ডে রাখার নির্দেশ দেয় আদালত। আজ তাকে দিল্লির একটি আদালতে তোলা হয়। সেখানে তার জামিন নামঞ্জুর করে আরো পাঁচ দিন রিমান্ডে থাকা নির্দেশ দেওয়া হয়েছে। মদ কেলেঙ্কারিতে তাকে গ্রেফতার করেছিল ই ডি। তারপর অন্য একটি মামলায় সিবিআই ও তাকে গ্রেফতার করে। আজ আদালতে তোলা হলে তাকে এই সময় রিমান্ডে রাখার নির্দেশ দেওয়া হয়। তাকে আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে বলে ইডি আদালতকে জানিয়েছিল।

সংবাদ 7 – সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছেন। আজ একথা বললেন দলের নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরদিঘীতে দলের পরাজয়প্রসঙ্গ এনে তিনি বলেন এখানে সাংগঠনিক দুর্বলতার জন্যই আমরা হেরেছি। অনেকে বলছেন সংখ্যালঘুরা আর তৃণমূল কংগ্রেসের দিকে নেই তাই এই আসনটা হারিয়েছে। কিন্তু মমতা বলেন এটা ভুল কথা সংখ্যালঘুরা আমাদের সঙ্গে আছেন সাংগঠনিক দুর্বলতার জন্যই এই পরাজয় ঘটেছে।সংগঠনকে আরো চাঙ্গা করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *