১) সংসদ চালু করতে বিরোধীরা এগিয়ে আসুক/ বললেন অমিত শাহ
২) ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৩) কট্টরপন্থী খালিস্তানি জঙ্গি, অমৃত পাল সিং গ্রেফতার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাহুল গান্ধী মাফ চাওয়া প্রসঙ্গ নিয়ে সংসদ এখনো অচল রয়েছে। এই অচলাবস্থা কাটাতে বিরোধীদের এগিয়ে আসার আহ্বান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন সংসদ শুধুমাত্র শাসকদের বা বিরোধীদের দ্বারা চলে না। দুপক্ষকেই একসঙ্গে হয়ে কাজ করতে হবে। সংসদে এসে কথা না বলে বাইরের সাংবাদিক সম্মেলন করে লাভ হবে না। বিরোধীদের প্রতি এই আহ্বান জানান অমিত শাহ। তিনি বলেন বিরোধীরা এক পা এগিয়ে এলে আমরা দু পা এগিয়ে যাব। সংসদের অচল অবস্থা রয়েছে সেটা কাটানোর দায়িত্ব সবারই আছে।
সংবাদ 2 – ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ অনলাইনে উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ আরও নিবিড় হবে। বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে এই পাইপ লাইন অত্যন্ত সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালে এই পাইপ লাইনের কাজ শুরু হয়।
সংবাদ 3 – খালি স্থান পন্থী কট্টর জঙ্গি অমৃত পাল সিংকে গ্রেফতার করল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাবের একটি গ্রাম থেকেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা সহ তিনটি মামলা রয়েছে। অমৃত পাল পাঞ্জাবের একটি থানায় হামলা চালায়। বিভিন্ন সময় খালি স্থান পন্থী কথাবার্তা বলে সে পাঞ্জাব পুলিশের নজরে রয়েছে। তাকে গ্রেফতার করতে দেরি করায় অনেক সময়ই সমালোচনার মুখে পড়েছিল পাঞ্জাব পুলিশ। শেষ পর্যন্ত আজ তাকে গ্রেফতার করা হয়েছে। মেফাতপুর তাকে গ্রেফতার করা হয়। প্রথমে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় গোটা পাঞ্জাব জুড়ে। তারপর ফুতপুর গ্রামকে ঘিরে ফেলা হয়। পুলিশের জালে ধরা পড়ে খালে স্থান পন্থী জঙ্গি।
সংবাদ 4 – সিবিআই ইডি সহ কেন্দ্রীয় সংস্থাগুলি নিরপেক্ষভাবে কাজ করছে। আজ এই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেন আইন মেনেই সিবিআই তার কাজ করে যাচ্ছে। এখানে সরকারের কোন ভূমিকা নেই। ইচ্ছাকৃতভাবে কাউকে হেনস্থা করার জন্য ইডি সিবিআই লাগানো হচ্ছে এই অভিযোগ খন্ডন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বাড়িতেই সিবিআই যাচ্ছে। এক কথায় ইডি সিবিআইকে সরকার কাজে লাগাচ্ছে এই অভিযোগ কে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সংবাদ 5 – ২০১৪ সালে ভারত একটি দুর্নীতিগ্রস্ত দেশ ছিল। কেলেঙ্কারি সব সময় সংবাদ শিরোনামে আসতো।টুজি থ্রিজি স্পেক্ট্রাম এ ধরনের নানা কেলেঙ্কারি কথা শোনা যেত। কিন্তু এখন ভারত দুর্নীতিমুক্ত একটি দেশ হয়ে উঠেছে। এবং বিশ্বের মানচিত্রে নিজের অবস্থান মজবুত করেছে। কর্ণাটকে একজন জনসভায় এই মন্তব্য করেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন গত দশ বছরে কংগ্রেসের অপশাসন থেকে দেশকে মুক্ত করতে হয়েছে। ভারত বিশ্বের একটি প্রবল অর্থনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 6 – সম লিঙ্গের বিয়ে নিয়ে মতামত জানালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজূ। এসম্পর্কে তিনি বলেন এ বিষয়টা তিনি দেশের জনগণের বুদ্ধিমত্তার উপর ছেড়ে দিতে চান। তবে এ বিষয়ের সংসদে বিতর্ক হওয়াটা জরুরি বলে মনে করেন তিনি। যেহেতু আদালত এসম্পর্কে রায় দিয়েছে তাই তিনি কিছু বলতে চাইছেন না ।তবে বিষয়টির সংসদে পর্যালোচনা করার প্রয়োজন রয়েছে। এই মন্তব্য করে তিনি বলেন, সংসদে দেশের সব প্রান্ত থেকে প্রতিনিধিরা উপস্থিত থাকেন। তাই এই বিষয়ে সংসদে একটা বিতর্ক হওয়া খুব প্রয়োজন। দেশের মানুষ ঠিক করবেন এই বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ 7 – আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকীকে মঞ্চে উঠে ধাক্কা মারলো এক যুবক। একটি সভায় যখন নওশাদ ভাষণ দিতে ওঠেন তখন এক যুবক তার সামনে এসে তাকে ধাক্কা মেরে থাপ্পড় মারে। এই যুবকটির নওশাদ কে প্রশ্ন করতে থাকে সংখ্যালঘুদের জন্য আপনি কি করেছেন। সঙ্গে সঙ্গে এই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঞ্চেই ঘটেছে ঘটনাগুলি। নওশাদ এখানে ভাষণ দিতে এসেছিলেন। তখন হঠাৎ এই যুবকটি মঞ্চে উঠে নওশাদকে আক্রমণ করে।


