১) আজও রাহুল গান্ধী ইস্যুতে সংসদ ছিল উত্তাল/সভা স্থগিত রাখতে হয়
২) মনিশ শিশুদিয়াকে আরও ১৪ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে
৩) ব্রিটেনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্হানি বিক্ষোভ/দিল্লিতে পাল্টা প্রতিবাদ শিখদের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – আজকে সংসদ উত্তপ্ত ছিল আদানি ও রাহুল গান্ধী ইস্যুতে। রাহুল গান্ধী মাফ চাওয়ার ইস্যুতে আজও শাসক দল বিজেপি সংসদে সোচ্চার ছিল। কংগ্রেস নেতা শশী থারুর জানান রাহুল গান্ধীর এই ইস্যুতে মাফ চাওয়ার কোন প্রশ্নই উঠে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশ সম্পর্কে বাইরে গিয়ে অনেক কথা বলেছেন। তাহলে শুধুমাত্র রাহুল গান্ধীর ক্ষেত্রে এই কথা কেন উঠবে। শাসক দল দিনের পর দিন সংসদ অচল রাখে এটা ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে প্রথম দেখা গেল বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 2 – রাহুল গান্ধীর পাশে দাঁড়ালো জনতা দল ইউনাইটেড। জেডিইউ সভাপতি ললিত সিং বলেন, রাহুল গান্ধী ক্যামব্রিজে যা বলেছেন সেটা অন্যায় কিছু নয়। আসলে আদানি ইস্যু থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে এ বিষয়টাকে সামনে আনছে বিজেপি। তারা লোকসভা কে অচল করে দিয়ে নিজেদের হিসাব মতো গণতন্ত্রকে পরিচালিত করতে চাইছে বলে মন্তব্য করেন জেডিইউ সভাপতি।
সংবাদ 3 – কর্ণাটকে নির্বাচনী প্রচারে এবার কিছু জনমুখি প্রকল্প ঘোষণা করলেন রাহুল গান্ধী। ক্ষমতায় এলে প্রত্যেক বেকার কে মাসের ৩ হাজার টাকা করে দেওয়া হবে বলে তিনি জানান ।এছাড়া যারা স্নাতক পড়াশোনা করছেন তাদেরকে মাসে ১৫০০ টাকা দেওয়া হবে। যুব নীধি প্রকল্পের ঘোষণা করে এই মন্তব্য করেন রাহুল গান্ধী। প্রকল্প ঘোষণা করেন তখন তার সামনে ছিলেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধি রামাইয়া ও প্রদেশ কংগ্রেস সভাপতি শিব কুমার। মহিলাদের জন্য কিছু প্রকল্পের কথা ঘোষণা করা হয়।
সংবাদ 4 – আরো ১৪ দিন সিবিআই হেফাজতে থাকতে হবে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ শিশু দিয়া কে। আদালত এই নির্দেশ দিয়েছে। আগামী ২২ মার্চ পর্যন্ত হেফাজতে থাকার কথা ছিল। আদালত এই সময়সীমা আরও ১৪ দিন বাড়িয়ে দিয়েছে। মদ কেলেঙ্কারির দায়ে ইডি মনিশ শিশু দিয়া কে গ্রেফতার করেছিল। পরে সিবিআইও তাকে গ্রেফতার করে।
সংবাদ 5 – তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রেড্ডির মেয়ে কবিতাকে জেরা করছে ইডি। তিনি এদিকে জানিয়েছেন দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে চেনেন না। শিশুদিয়া ও অন্য আপ নেতাদের দিল্লির মদ কেলেঙ্কারিতে ঘুষ দেয়া হয়েছিল বলে ইডি অভিযোগ করেছে। এক্ষেত্রে মুখ্য ভূমিকা নিয়েছিলেন কবিতা। ইডির জেরায় কবিতা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ 6 – মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে জানালেন তিনি বাল ঠাকরের আসল উত্তরাধিকারী।উদ্ভব ঠাকরের কড়া সমালোচনা করে তিনি বলেন উদ্ভব তাকে বলেছেন তিনি বেইমান। তিনি নন ,বেইমান হলেন উদ্ভব । শিবসেনা কে প্রতিষ্ঠা করতে তিনিও ঘাম ঝরিয়েছেন। তিনি বলেন উদ্ভব এমন একজন নেতা যিনি তার দলের অন্যদেরকে কেরিয়ার নষ্ট করতে থাকেন।
সংবাদ 7 -ব্রিটেনে ভারতীয় দূতাবাসের সামনে খালিস্তানি পন্থীদের বিক্ষোভ ও তিরঙ্গা পতাকা অপমানের প্রতিবাদ জানানো হলো আজ দিল্লিতে। ব্রিটিশ দূতাবাসের সামনে শিখ জনগণ এই প্রতিবাদে শামিল হয়ে খালি স্থান পন্থীদের কড়া ভাষায় সমালোচনা করেন। তারা বলেন ভারত আমাদের আত্মা। ভারতীয় পতাকা অসম্মান করা আমরা কোন অবস্থায় মেনে নেব না। তারা দূতাবাসের সামনে বিক্ষোভ ও তিরঙ্গা অপমানের তীব্র প্রতিবাদ জানান।


