১) মোদি পদবি নিয়ে মন্তব্য /রাহুল গান্ধীকে কারাদণ্ডের আদেশ, পরে জামিনা মুক্তি
২) ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠে না/ বললেন রাহুল
৩) পৃথক ত্রিপুরার দাবি নিয়ে মধ্যস্থতাকারী নিয়োগ করছে কেন্দ্র/দাবি প্রদ্যুৎ দেববর্মার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – মোদী পদবী সম্পর্কে মন্তব্য করায় গুজরাট একটি আদালত দু’বছরের কারাদন্ডের শাস্তি দিল রাহুল গান্ধীকে। যদিও রাহুল গান্ধী সঙ্গে সঙ্গে জামিন পেয়ে গেছেন। ২০১৮ সালের নির্বাচনী সভায় মোদী পদবী সম্বন্ধে রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মানহানির একটি মামলা হয়েছিল সুরাটের আদালতে। আজ এই মামলার রায় দেওয়া হয়। রায় দেওয়ার সময় রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। এরাই বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল জানানো হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। গুজরাটের এক বিধায়ক এই মানহানির মামলা করেছিলেন।
সংবাদ 2 – মোদী পদবী সম্মন্ধে মন্তব্য সম্পর্কে কোন ধরনের মাফ চাইবেন না বলে জানিয়ে দিলেন রাহুল গান্ধী। তিনি বলেন দুর্নীতির বিরুদ্ধে তো আমি কথা বলব। ললিত মোদিরা কি করেছে সেটা সবাই জানেন। তিনি মহাত্মা গান্ধীর উদাহরণ দিয়ে বলেন সত্যের জন্য তিনি সবকিছু সহ্য করতে রাজি রয়েছেন।
সংবাদ 3 – রাহুল গান্ধীর মাফ চাওয়া উচিত বলে মন্তব্য করলেন বিজেপি নেতা সুশীল মোদী। তিনি বলেন পদবী নিয়ে রাহুল গান্ধীর এ ধরনের মন্তব্য মোটেই ঠিক নয়। তিনিও মোদী পদবীর তাই তিনিও রাহুল গান্ধীর বিরুদ্ধে একটি মামলা করবেন। পদবী নিয়ে মানুষকে কটাক্ষ করা সাজে না। রাহুল গান্ধী এর আগে দেশের বদনাম বিদেশের মাটিতে করেছেন। রাহুল গান্ধীকে মাফ চাইতে হবে বলে তিনি দাবি করেন।
সংবাদ 4 – ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি এখন ফের জটিল হচ্ছে। ত্রিপুরা মথা দল প্রধান প্রদ্যুত মানিক্য দেববর্মণ জানিয়েছেন পৃথক ত্রিপুরা রাজ্য নিয়ে কেন্দ্রীয় সরকার একজন মধ্যস্থতাকারী নিয়োগ করছে।এ সম্পর্কে তিনি বিজেপির কাছ থেকে আশ্বাস পেয়েছেন। ত্রিপুরা বিধানসভার স্পিকার নির্বাচনের আগে প্রদ্যুত মানিক্যের এই টুইট অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ত্রিপুরা মথা সিপিএম ও কংগ্রেসের সঙ্গে মিলে সম্মিলিত অধ্যক্ষ প্রার্থী দিতে চেয়েছিল। এতে বিজেপি কিছুটা চাপে পড়েছিল। কিন্তু এখন দেববর্মা জানাচ্ছেন, কেন্দ্রের সঙ্গে পৃথক রাজ্যের আলোচনায় মধ্যস্থতা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে গেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই এখন রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত গোলমেলে ত্রিপুরা য়।
সংবাদ 5 – রাহুল গান্ধীর পাশে দাঁড়ালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। তিনি বলেন রাজনৈতিক নেতারা নির্বাচনে জনসভায় এ ধরনের মন্তব্য করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ধরনের অনেক মন্তব্য করেছেন। কিন্তু এ নিয়ে কোন ধরনের মামলা হয়নি। আসলে এই সমস্ত কিছুই হচ্ছে শুধুমাত্র আদানি ইসু থেকে দেশবাসীর দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে। মোদী পদবীর কিছু ব্যক্তি কি করেছেন সেটা সারাদেশ জানে। এ নিয়ে মন্তব্য করে রাহুল গান্ধীর কোন অন্যায় করেননি বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 6 – দিল্লিতে মোদি হটাও দেশ বাঁচাও পোস্টার দেওয়ার দায়ে প্রায় ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে প্রায় ১৬ টি এফ আই আর দায়ের করা হয়েছে।এ নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, পোস্টারে এ ধরনের লেখা কোন নতুন কিছু নয় ।বিজেপিও অনেক পোস্টার দিয়ে থাকে। দেশে একটা স্বৈরাচারী শাসন চালাতে চাইছেন নরেন্দ্র মোদি। রাহুল গান্ধীর সমর্থনে কেজরিওয়াল বলেন, কংগ্রেসের সঙ্গে আমাদের অনেক মতপার্থক্য রয়েছে। কিন্তু নির্বাচনের সময় রাহুল গান্ধী কি বলেছেন এ নিয়ে মামলা করার কোন যুক্তি থাকে না। এভাবে বিরোধী কণ্ঠকে অবদমিত করে রাখা যায় না বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 7 – রাহুল গান্ধী যা মন্তব্য করেন তাতে কংগ্রেসের ক্ষতি হয়। একথা বললেন কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজূ। তিনি রাহুল গান্ধীর শাস্তি সম্পর্কে বলেন মানুষের পদবী নিয়ে মন্তব্য করলে এভাবে শাস্তি পেতে হয়। রাহুল যখন যা কথা বলেন তাতে তার দলের সবচাইতে বেশি ক্ষতি হয়। দেশের মাটিতে ভারতের অপমান করে এসেছেন রাহুল গান্ধী। আর তার দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী।


