১) রাহুল গান্ধীর লোকসভা সদস্যপদ খারিজ হয়ে গেল
২) বিজেপি গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে / বলল কংগ্রেস
৩) কেউই আইনের ঊর্ধ্বে নয় / বলল বিজেপি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজ হয়ে গেল। আজ লোকসভা সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় আদালতে দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডের সাজা হওয়ায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ খারিজ করে দেওয়া হলো। গতকাল গুজরাটের সুরাটের এক আদালত একটি মানহানি মামলার প্রেক্ষিতে রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ডের শাস্তি দেয়। যার জন্য তার লোকসভার পদ খোয়াতে হলো রাহুল কে। আজ দুপুরে লোকসভা সচিবালয় থেকে এই বিবৃতি জারি করা হয়।
সংবাদ 2 – রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করে দেওয়ায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিরোধীদল গুলি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেন, দেশে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এভাবে একটি মানহানি মামলাকে অজুহাত দেখিয়ে সদস্য পদ খারিজ করা যায় না। কংগ্রেস এনিয়ে আইনি লড়াই করবে। একই সঙ্গে সড়কে নেমে প্রতিবাদ করবে। তিনি বলেন এভাবে গণতন্ত্রের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যায় না।
সংবাদ 3 – বিজেপি নেতা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন রাহ ল গান্ধী যেমন কর্ম করেছেন ঠিক তেমন ফল পেয়েছেন। নির্বাচনী সভায় এভাবে মন্তব্য করা তার ঠিক হয়নি। তিনি লোকসভা সচিবালের এই আদেশকে স্বাগত জানিয়ে বলেন আইনের ঊর্ধ্বে কেউই নয়।
সংবাদ 4 – দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাহুল গান্ধীর সদস্য পদ খারিজ করার সমালোচনা করে বলেছেন, এটা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়া। নরেন্দ্র মোদী চাইছেন তিনি দেশে একাই থাকবেন। এক দল এক শাসক নীতি নিতে চাইছে বিজেপি। এভাবে একজন নেতার সদস্য পদখারিজ করে দেওয়া যায় না বলে তিনি মন্তব্য করেন। বিরোধীরা সম্মিলিতভাবে এর মোকাবিলা করবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী।
সংবাদ 5 – রাহুল গান্ধীর লোকসভা সদস্যপথ খারিজের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বিরোধীদের শেষ করতেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। এটি কোন অবস্থায় মেনে নেওয়া হবে না। যারাই বিরোধিতা করবে তাদের শেষ করে দিতে চাইছে সরকার। এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত বলে তিনি মনে করেন। দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের এনে মন্ত্রিসভায় স্থান দেওয়া হচ্ছে আর বিরোধীদের সদস্য পথ খারিজ করা হচ্ছে।
সংবাদ 6 – লোকসভা সদস্য পথ খোয়ানোর পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এতে আমি ভীত নই। মানুষের কাছে যাব গণতন্ত্রের জন্য সংগ্রাম করব। সত্যের জন্য তার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি জানান। তার সদস্যপদ নিয়ে তিনি চিন্তিত নন এ কথা জানিয়ে রাহুল বলেন তিনি চিন্তিত দেশের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য।
সংবাদ 7 – রাহুল গান্ধী ওবিসিদের অপমান করেছেন। এই মন্তব্য করলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি বলেন রাহুল গান্ধী একজন অহংকারী নেতা। তার এত অহংকার যে তিনি মাফ চাইতে পারেন না। ওবিসি সম্প্রদায়কে তিনি যে অপমান করেছেন তার জবাব তিনি পাবেন। রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়ানো প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এই কথা বলেন জেপি নাড্ডা
সংবাদ 8 – কংগ্রেস এখন শেষ হওয়ার পথে। কর্ণাটকে এক নির্বাচনী জনসভায় এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন কংগ্রেস এখন কোন রাজ্যে আর ক্ষমতায় থাকবে না। রাহুল গান্ধী অবিসিদের অপমান করেছেন বলে তিনি মন্তব্য করেন। কংগ্রেস একটা দুর্নীতিতে নিমজ্জিত দল। তাই এই দল জনগণের কাছ থেকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যাবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন,কংগ্রেস এখন যেখানেই সরকার চালাচ্ছে সেখানেই দুর্নীতির ব্যাপক হারে হচ্ছে। কর্নাটকে বিজেপি সরকার ক্ষমতায় আসবে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 9 – আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক বসছে। এই বৈঠকের রাহুল গান্ধী উপস্থিত থাকছেন। আগামীতে কি হবে এ নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। রাহুল গান্ধীর সদস্য পদ খাওয়ানো ইস্যুতে বিভিন্ন বিরোধী দল এখন এককাট্টা হয়েছে। নিজস্ব মতভেদের ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই এই ঘটনা নিন্দা জানাচ্ছেন।এমন কি কংগ্রেসের কট্টর বিরোধী অরবিন্দ কেজরিওয়াল ও মমতা ব্যানার্জির মতো নেতারাও এখন সরকারের সমালোচনা মুখর।


