কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) আমি সাভারকার নই মাফ চাইবো/ বললেন রাহুল গান্ধী
২)রাহুল গান্ধী ইস্যুতে দেশ জুড়ে বিক্ষোভ কংগ্রেসের
৩) যেমন কর্ম তেমন ফল/ বললেন বিজেপি মুখ্যমন্ত্রীরা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – আমি সাভারকার নই গান্ধী। তাই মাফ চাওয়া আমার রক্তে নেই। বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সদস্য পথ হারানোর পর আজ সাংবাদিক সম্মেলনে আক্রমাত্মক ছিলেন রাহুল। তিনি বলেন কোন অন্যায় করিনি মাফ চাইবো কেন। সাভারকার মাফ চেয়েছিলেন আমি তো সবারকার নই আমি মহাত্মা গান্ধীর দলে। আজ সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেন গুজরাটে মুখ্যমন্ত্রী থাকার সময়ে নরেন্দ্র মোদির সঙ্গে গৌতম আদানির ঘনিষ্ঠতা ছিল। তিনি ক্যামব্রিজে কোন ধরনের দেশবিরোধী মন্তব্য করেননি বলে জানান।

সংবাদ 2 – রাহুল গান্ধীর সদস্য পথ খারিজের বিরুদ্ধে সারা দেশ জুড়ে প্রতিবাদ জানাল কংগ্রেস। দিল্লি সহ দেশের সব কটি প্রদেশের রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করা হয়। এই পদক্ষেপ সম্পূর্ণভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার একটা প্রক্রিয়া বলে মন্তব্য করেন কংগ্রেস নেতারা। সভাপতি মল্লিকার্জুন খারগে‌ বলেন, গণতন্ত্র ধ্বংস করে দিতে চাইছে বিজেপি। কংগ্রেস এখন মানুষের দরবারে যাবে।

সংবাদ 3 – রাহুল গান্ধীর সাংসদ পথ হারানো নিয়ে একটি আবেদনপত্র সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছে। সদস্য পথ খারিজের বিষয়টিকে চ্যালেঞ্জ জানানো হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইনের সঠিক বাস্তবায়ন এই আইনের দ্বারা হয় না বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদ 4 – রাহুল গান্ধীকে পাল্টা আক্রমণ করল বিজেপি। তার সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরই বিজেপি একটি সাংবাদিক সম্মেলন করে মূল বিষয় থেকে দৃষ্টি ঘোরানোর অভিযোগে অভিযুক্ত করে রাহুল গান্ধীকে। বিজেপি নেতা রবি শংকর প্রসাদ বলেন রাহুল গান্ধী ক্ষমা চাওয়া তো দূরের কথা তিনি বলেছেন তিনি খুব বুঝেশুনে মন্তব্য করেন। মোদি পদবীর লোকদের গালি দিয়েছেন। দেশের ওবিসি সম্প্রদায়ের বেশিরভাগ মোদি পদবীর।এই সম্প্রদায়কে অপমান করেছেন বলে মন্তব্য করেন রবি শংকর।

সংবাদ 5 – মাফ না চাওয়াটা রাহুল গান্ধীর অহংকার। এই মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন যেমন কর্ম করেছেন তেমন ফল পেয়েছেন রাহুল গান্ধী। পুরো পাঁচ বছর তিনি সময় পেয়েছেন কিন্তু ক্ষমা চান নি। তাই ফল তো ভোগ করতেই হবে। এছাড়া কেউই আইনের উর্ধ্বে নয়।

সংবাদ 6 – কংগ্রেস হল দেশের সমস্যা। আর কংগ্রেসের সমস্যা হল রাহুল গান্ধী। এই মন্তব্য করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ‌। তিনি রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন একটি বিশেষ গোষ্টিকে গালাগালি করা কোন অবস্থায় মেনে নেওয়া যায় না। ওবিসি সম্প্রদায়কে যেভাবে রাহুল অপমান করেছেন সেটা বরদাস্ত করা যাবে না। কেউ ওবিসি সম্প্রদায়ের হলে কি তাকে গালি দিতে হবে। রাহুল গান্ধীর এসব বিষয়ে আগেই দেখা উচিত ছিল ।তার মুখে তালা দেওয়া যে দরকার সেটা তিনি কেন বুঝলেন না। আদালত সঠিক নির্ণয় নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *