১) রাহুল গান্ধীর সদস্যপদ খারিজের বিরুদ্ধে কংগ্রেসের সত্যাগ্রহ
২) অঙ্গদান একটি মহান কাজ/ বললেন প্রধানমন্ত্রী
৩) বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় হার্বার্ড ও কেমব্রিজের স্নাতক রাহুল গান্ধী পাপ্পু? প্রশ্ন প্রিয়াঙ্কার
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাহুল গান্ধীর সদস্য পদ খারিজের বিরুদ্ধে আজ সারা দেশ জুড়ে আন্দোলনে নামলো কংগ্রেস। দেশের বিভিন্ন রাজ্যের রাজধানীতে আজ সত্যাগ্রহে বসেন কংগ্রেস নেতারা। তাদের সমর্থনে এগিয়ে আসেন অনেক রাজনৈতিক বুদ্ধিজীবী ও ব্যক্তিবর্গ। নেতারা জানান এভাবে রাহুল গান্ধীর সদস্য পথ খারিজ করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।
সংবাদ 2 – দেশে বিশ্বের প্রধান দুই বিশ্ববিদ্যালয় হার্ভার্ড ও কেমব্রিজের স্নাতক হলেন রাহুল গান্ধী। কিন্তু তাকে বিজেপি পাপ্পু হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত করতে চাইছে। আজ রাজঘাটে কংগ্রেসের সত্যাগ্রহ অনুষ্ঠানে প্রিয়াঙ্কা গান্ধী এই মন্তব্য করেন।তীব্র ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন দেশে গণতন্ত্র ধ্বংস করার জন্যই এসব করা হচ্ছে। একের পর এক সরকারি সম্পত্তি বিক্রি করা হচ্ছে। আদানির বিরুদ্ধে কিছু বললেই অত্যন্ত বিচলিত হয়ে ওঠেন প্রধানমন্ত্রী। আদানির বিরুদ্ধে যাতে রাহুল গান্ধী কিছু বলতে না পারেন সেই উদ্দেশ্যেই তার সদস্য পদ খারিজ করা হয়েছে।
সংবাদ 3 – অঙ্গদান একটি বড় দান এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বিভিন্ন অঙ্গদাতাদের সঙ্গে সাক্ষাৎ করে এই মন্তব্য করে বলেন, মৃত্যুর পর মানুষের অঙ্গ কোন কাজে লাগে না। কিন্তু মানুষের এই অঙ্গ দিয়ে অন্য মানুষ একটা নতুন জীবন পেতে পারে। অঙ্গদান কে উৎসাহিত করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 4 – কংগ্রেস যে রাজ্যে সরকার বানিয়েছে সেখানে শুধুমাত্র দুর্নীতি হয়েছে। এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কর্ণাটকে এক নির্বাচনী সভায় বলেন, কর্নাটকে যখনই কংগ্রেস ক্ষমতায় গেছে তখন এই রাজ্যকে এটিএম হিসেবে ব্যবহার করেছে। কারণ দুর্নীতি ছাড়া কংগ্রেস অন্য কিছু বোঝেনা। আগামী নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য তিনি কর্নাটকের জনগণের প্রতি আহ্বান জানান।
সংবাদ 5 – বিশ্ব মহিলা মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জয়ী হলেন লাভলিনা বরগোহাই।তিনি ভিয়েতনামের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে এই গৌরব অর্জন করেছেন। এটি ভারতের ক্রীড়া ক্ষেত্রে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক খবর। এই প্রথম কোন ভারতীয় বিশ্ব বক্সিং মহিলা প্রতিযোগিতায় জয়ী হয়েছেন।
সংবাদ 6 – অভিনেত্রী জয়াপ্রদা উজ্জয়নের মহাকালেশ্বর মন্দিরে আজ পুজা দিলেন। পুজো দিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান। তিনি বলেন নরেন্দ্র মোদির জন্যই তিনি পূজা দিতে পারলেন।



