১) রাহুলের জন্য আমার বাংলো ছেড়ে দেব/বললেন মল্লিকার্জুন খারগে
২) রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাভারকারের নাতির
৩) লোকসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধীরা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – রাহুল গান্ধীর বাসস্থান খালি করার নির্দেশ জারি করা হয়েছে লোকসভা সচিবালয় থেকে। এ নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বলেন, রাহুল গান্ধী তার বাংলোতে থাকতে পারেন। তিনি বাংলো খালি করে দেবেন। এসব করে কেন্দ্রীয় সরকার অত্যন্ত নিচু মনোভাবের পরিচয় দিচ্ছে। রাহুল গান্ধী তার মায়ের বাড়িতেও থাকতে পারেন অথবা তার এখানে থাকতে পারে ন। আগামী ২২ এপ্রিলের মধ্যে বাংলো খালি করে দিতে নোটিশ দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে।
সংবাদ 2 – আজকেও কংগ্রেস ও বিরোধীদের আন্দোলনে সংসদ অচল ছিল। কালো পোশাক পরে বিরোধীরা সরকার বিরোধী স্লোগান দিতে থাকে। কংগ্রেসের পক্ষ থেকে জানান হয়, এই আন্দোলন লাগাতার চলবে। দিল্লি সহ বিভিন্ন শহরে কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলন করেছে। এই ইস্যুতে অন্য বিরোধী দলগুলিও কংগ্রেসের সঙ্গে একই সারিতে এসে প্রতিবাদে শামিল হয়েছে।
সংবাদ 3 – লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চাইছে বিরোধীরা। অধ্যক্ষ পক্ষপাত মূলক আচরণ করছেন এই অভিযোগ এনেছে বিরোধীরা। লোকসভায় বিরোধীদের কোন বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না। এছাড়া স্পিকার পক্ষপাত দুষ্ট আচরণ করছেন এই অভিযোগ করে বিরোধীরা এখন স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে উদ্যোগী হচ্ছেন।
সংবাদ 4 – সাভারকার সম্পর্কে মন্তব্য করার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সাভারকারের নাতি রঞ্জিত সাভারকার। তিনি আজ বলেন রাহুল গান্ধী সাভারকার মাফ চাওয়া সংক্রান্ত যে তথ্যগুলো দিচ্ছেন সেগুলো সম্পর্কে তিনি তার প্রমান দাখিল করুন। সাভারকারের মত দেশ ভক্ত বীরকে কে বারবার রাহুল গান্ধী অপমান করছেন এটা মেনে নেওয়া যায় না। তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। সাভারকার কোনদিন লন্ডনে গিয়ে মাফ চাননি বলে দাবি করেন তার নাতি। রাহুল ইতিহাসকে বিকৃত করছেন বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ 5 – রাহুল গান্ধীর বিদেশে গিয়ে মিথ্যা কথা বলেছেন। এই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়াল। তিনি বলেন রাহুল গান্ধী বিদেশের মাটিতে গিয়ে ভারতের নামে মিথ্যা অপপ্রচার করেছেন। ফল তাকে ভুগতে হবে। তিনি এত অহংকারী যে কোন বিষয়ে ক্ষমা চাইতে রাজি হন না। দেখা গেছে এখন তিনি ওবিসি সম্প্রদায়ক আক্রমণ করছেন । দেশের মানুষ রাহুলের এসব মিথ্যাচার ও ভন্ডামি মেনে নেবে না বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 4 – আজ রাহুল গান্ধীকে লোকসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে কংগ্রেস সারাদেশে ৩৫ টি সাংবাদিক সম্মেলন করেছে। এই ঘটনা দেশের গণতন্ত্র বিপন্ন হয়েছে বলে দাবী করেন কংগ্রেস নেতারা। কংগ্রেস এর প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন করবে এবং অন্য বিরোধী দলও তাদেরকে সমর্থন করছে বলে জানানো হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে বিরোধী দলগুলোকে সঙ্গে নিয়ে আন্দোলনের রূপরেখা তৈরি করতে আরেকটি বৈঠকে বসবেন। গণতন্ত্র ভয়ানক সংকটের মুখে দাঁড়িয়েছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ 7 – দেশের সংবিধান ও গণতন্ত্রকে রক্ষা করতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে বলেন আশা করা যায় দেশের এই সংকটের দিনে যখন গণতন্ত্র বিপন্ন তখন রাষ্ট্রপতি সংবিধানকে বাঁচাতে এগিয়ে আসবেন। তিনি রাষ্ট্রপতি দ্রৌপদীর প্রশংসা করেন। তার আশা রাষ্ট্রপতির হাতে ভারতবর্ষে গনতন্ত্র রক্ষিত হবে। এবং তিনি এমন কিছু ব্যবস্থা নেবেন যার ফলে মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় থাকবে।



