১) ভারতের গণতন্ত্র নিয়ে জার্মান উদ্বেগ / কংগ্রেসকে আক্রমণ বিজেপির
২) রাহুল গান্ধীর বিরুদ্ধে ব্রিটেনের আদালতে মামলার হুমকি ললিত মোদির
৩) সনাতন ধর্ম আগেও ছিল ভবিষ্যতেও থাকবে/ বললেন আরএসএস প্রধান মোহন ভাগবত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – ভারতের গণতন্ত্র নিয়ে জার্মানির বক্তব্য সম্পর্কে রাজনৈতিক পরিস্থিতি এখন সরগরম। বিজেপি বলেছে, কংগ্রেসকে ধন্যবাদ যে তারা বিদেশের লোককে ভারতের পরিস্থিতি নিয়ে বলার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আইন মন্ত্রী কিরণ রিজিজু বলেন, কংগ্রেস এভাবে বিদেশীদের হস্তক্ষেপ করার সুযোগ করে দিচ্ছে। কিন্তু বিদেশি শক্তির জানা উচিত তারা কোনভাবে ভারতের বিচার ব্যবস্থায় প্রভাব বিস্তার করতে পারবেনা। ভারতের বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন এবং কোন শক্তির প্রভাবে প্রভাবিত নয়।
সংবাদ 2 – ভারতের গণতন্ত্র সম্বন্ধে এবং রাহুল গান্ধীর লোকসভা সদস্য পদ বাতিল হওয়ায় জার্মান প্রশাসন যে উদ্বেগ প্রকাশ করেছে সেই সম্পর্কে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং। তিনি বলেন এখন বিদেশেও ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে। এর জন্য তিনি মোদী সরকারের বর্তমান নীতিকে দায়ী করেন। বিরোধী কণ্ঠকে রুখে দেওয়ার জন্য বিজেপি সরকার কাজ করছে বলে তিনি অভিযোগ করেন
সংবাদ 3 – গতকাল রাতে জার্মান প্রশাসন থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে তারা আশা করছেন ভারতে মৌলিক গনতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে। এক বিবৃতিতে জার্মান বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেন ভারতের বিশিষ্ট বিরোধী নেতা রাহুল গান্ধীর সদস্যপদ বাতিল করা হয়েছে। এতে গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হয়েছে। তার আশা ভারত এই সংকট কাটিয়ে উঠতে পারবে।
সংবাদ 4 – সনাতন ধর্ম আগেও ছিল এখনো আছে। ভবিষ্যতেও থাকবে থাকবে। এটা সবচেয়ে পুরনো ধর্ম। এর কোন বিনাশ নেই। আজ এই মন্তব্য করেন আরএসএস এর প্রধান মোহন ভাগবত। তবে হিন্দু ভাবধারাকে প্রচার করার তিনি আহ্বান জানান। অন্য অনেক মতবাদ আছে যা বলে জন্ম নিয়েছে কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সনাতন ধর্ম চিরকালীন।
সংবাদ 5 – রাহুল গান্ধীর বিরুদ্ধে এবার মামলা করতে যাচ্ছেন ললিত মোদী। গ্রেট ব্রিটেনে বসবাস করি এই ভারতীয় ব্যবসায়ী বলেছেন তিনি সৎ ভাবে ব্যবসা করছেন। অর্থনৈতিক উন্নতিতে তার পরিবারের যে অবদান আছে তার ছিটে ফুটোও গান্ধী পরিবারের নেই। তার সম্বন্ধে অসম্মানজনক শব্দ ব্যবহার করছেন। তাই তিনি এই বিষয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মামলা করবেন।
সংবাদ 6 – ললিত মোদী ব্রিটেনে বসে রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা করার হুমকি দিচ্ছেন। এ বিষয়টাকে কটাক্ষ করে কংগ্রেস মুখাপাত্র পবন খারে নাম না নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, সাহেব কি এবার বিদেশ থেকে আইনের মদত চাইছেন। ললিত মোদি বিদেশের আদালতে মামলা করার কথা বলছেন। এখন কি আইনগত ব্যাপারেও বিদেশের সাহায্য নিতে হবে।
সংবাদ 7 – প্রধানমন্ত্রী নরেন্দ্রর বিরুদ্ধে কথা বলার জন্য তার উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন ইউপিএ সরকারের আমলে তাকে পুলিশ গ্রেফতার করে বলেছিল যাতে তিনি নরেন্দ্র মোদির বিরুদ্ধে মুখ খোলেন। তার বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার করা হবে। কিন্তু তিনি এটা করেন নি। তিনি বিষয়টা নিয়ে আদালতেই লড়াই করেছেন। রাস্তায় নেমে আন্দোলন করেন নি। কংগ্রেসের মুখে গণতন্ত্রের এসব কথা মানায় না বলে তিনি মন্তব্য করেন।



