১) সুরাটের আদালতে জামিন পেলেন রাহুল গান্ধী / পরবর্তী শুনানি ১৩ এপ্রিল
২) সিবিআইর৬০ বছর পূর্তি/ এখনো মানুষ এই সংস্থাকে বিশ্বাস করেন, বললেন প্রধানমন্ত্রী
৩) সাম্প্রদায়িক দাঙ্গা ইস্যুতে বিহার বিধানসভায় ব্যাপক হাঙ্গামা
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – শেষ পর্যন্ত সুরাটের আদালতে জামিন পেলেন রাহুল গান্ধী। আজ তিনি সুরাটের আদালতে তার তার বিরুদ্ধে দেওয়া শাস্তির বিরুদ্ধে আপিল করেন। আদালত রাহুল গান্ধীর এই আবেদন গ্রহণ করেছে। সঙ্গে সঙ্গে তাকে জামিন দেওয়া হয়। রাহুলের আইনজীবীরা দুটি আবেদনপত্র জমা দেন। দুই বছর শাস্তির আদেশপ্রত্যাহার করার আবেদন জানানো হয়। আদালত এতে সম্মতি জানায়। তার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা বাতিল করার আবেদন সম্পর্কে আদালত বলেছে আগামী ১৩ এপ্রিল এনিয়ে শুনানি হবে।
আদালতের রাহুল গান্ধী এখন কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন তবে এই রায়ে তার সদস্য পদ ফিরবে কিনা সেটা এখনও অনিশ্চিত।মোদি পদবী সংক্রান্ত একটি মানহানি মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে দু বছর জেল দিয়েছিল। যার ফলে তার লোকসভা সদস্য পদ চলে যায়। আজ এই রায়ের বিরুদ্ধে তিনি সুরাটের আদালতে আপিল করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বোন প্রিয়াঙ্কা গান্ধী, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট,ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাগেল হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুকু।
সংবাদ 2 – রাহুল গান্ধী সব নেতাদের ও রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যেভাবে আদালতে গেছেন তাতে চটে লাল বিজেপি। দলের মুখাপাত্র সম্বিত পাত্র বলেন বিচার বিভাগের উপর চাপ সৃষ্টি করতে চাইছে কংগ্রেস। ধরনের দৃশ্য কোনদিন দেখা যায় না যে আদালতে নেতাদের নিয়ে যেতে হয়। কংগ্রেস বিচার বিভাগকে চাপে ফেলে কাজ হাসিল করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ 3 – আজ ৬০ বছর পূর্ণ করল সিবিআই। উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন মানুষ এখনো সিবিআই এর উপরে ভরসা রাখছে। ৬০ বছরে সিবিআই দেশের জনগণের এই বিশ্বাস অর্জন করেছে। প্রধানমন্ত্রী বলেন এখনও দেখা যায় কোন বিষয়ে বিচারের জন্য বা তদন্তের জন্য সিবিআইকেই চান সাধারণ মানুষ। সিবিআই তদন্তের দাবিতে আন্দোলন হয়। এটাই হলো সিবিআই এর বৈশিষ্ট্য বলেন তিনি। অনেক জটিল বিষয় সিবিআই সমাধান করেছে একথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
সংবাদ 4 – নালন্দা ও সাসারামে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে বিহারের নিতিশ কুমার সরকারকে বরখাস্তের দাবী জানালো জনশক্তি পার্টি। দলের নেতা চিরাগ পাশওয়ান এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে এক চিঠিতে বলেছেন বিহারের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। তিনি যাতে এই বিষয়ে নজর দেন। আজ বিধানসভায় বিজেপি মুখ্যমন্ত্রী নিতিশ কুমারের নিষ্ক্রিয়তার নিন্দা নিয়ে প্লেকার্ড প্রদর্শন করে। রামনবমীর দিন বিহার এর নালন্দা ও সাহারানপুরে সাম্প্রদায়িক দাঙ্গা সংঘটিত হয়।
সংবাদ 5 – বিহারের সাম্প্রদায়ক দাঙ্গা নিয়ে আজ উত্তাল ছিল বিহার বিধানসভা। বিরোধী বিজেপির সদস্যদের চিৎকার চেঁচামেচিতে বিধানসভা পন্ড হয়। দাঙ্গা প্রতিরোধে নিতীশকুমার সরকার ব্যর্থ হয়েছে এই অভিযোগ তুলে তারা বিক্ষোভ দেখাতে থাকেন বিধানসভার মধ্যে। অবিলম্বে বিহারের রাষ্ট্রপতি শাসনের দাবি জানান তারা। বিরোধী দলনেতা সুশীল মোদি বলেন দাঙ্গা প্রতিরোধের সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিহার সরকার তাই তাদের ক্ষমতায় থাকার কোন নৈতিক অধিকার নেই।
সংবাদ 6 – পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাইছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ।এই অভিযোগ করলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। হাওড়ায় সংগঠিত ঘটনা সম্পর্কে তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুই দলকেই কাটগড়ায় দাঁড় করিয়ে বলেন এরা নিজেদের স্বার্থে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে আজও হাওড়া ১৪৪ ধারা জারি করা হয়েছে। তবে পরিস্থিতির সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
সংবাদ 7 – দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনিশ মনীশ শিশোদিয়াকে আরও ১৪ দিন বিচার বিভাগীয় হেফাজতে থাকতে হবে। আজ দিল্লির এক আদালত এই নির্দেশ দিয়েছে। আদালত তার আবেদন খারিজ করে তাকে 19 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। তিনি সাক্ষী প্রমাণ লোপাট করতে পারেন তাই তাকে জামিন দেওয়া যায় না ,আদালত জামিনের আদেশে এই কথা বলেছে। সিবিআই র পক্ষ থেকে আদালতকে বলা হয়েছিল শিশোদিয়া জামিন পেলে প্রভাব খাটিয়ে সাক্ষী প্রমাণ লোপাট করতে পারেন।


