কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) বিপর্যয় প্রতিরোধে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে / বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২) প্রধানমন্ত্রীর ডিগ্রি জানতে চাওয়ার কোন প্রয়োজন নেই / বললেন এনসিপি নেতা
৩) পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক হিংসা ভোট ব্যাঙ্কের রাজনীতি / বললেন অনুরাগ ঠাকুর

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বিপর্যয় প্রতিরোধে সব দেশকে একসঙ্গে কাজ করতে হবে। দিল্লিতে বিপর্যয়ের প্রতিরোধ সংক্রান্ত এক আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মন্তব্য করেন। তিনি বলেন সংকটের সময় সব দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে পৃথিবী এখন দ্রুত বিকশিত অর্থনীতির দিকে যাচ্ছে। প্রতিটি দেশ তাদের অর্থনীতিকে বিস্তার করতে চাইছে। তাই যেকোনো ধরনের বিপদ বা সংকটে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতার তারা প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন ‌

সংবাদ 2 – প্রধানমন্ত্রীর ডিগ্রী জানতে চাওয়ার কোন প্রয়োজন নেই। এই মন্তব্য করেন এন সি পি নেতা অজিত পাওয়ার। তিনি বলেন প্রধানমন্ত্রীর ডিগ্রি জেনে কি লাভ। দেখতে হবে একজন প্রধানমন্ত্রী তার কাজটা করতে পেরেছেন কিনা। প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত দেশের বেকার সমস্যা বাড়ল কেন মূল্যবৃদ্ধি ঘটছে কেন। সেটা না করে ডিগ্রি জিজ্ঞেস করার কোন অর্থ হয় না। দেশের মূল সমস্যা গুলো নিয়ে প্রশ্ন তুলতে হবে এখানে ডিগ্রি মুখ্য নয়।

সংবাদ 3 – পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক দাঙ্গা কে ভোট ব্যাংকে রাজনীতি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন ঘটনা নিয়ন্ত্রনে তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। রাজনৈতিক লাভের জন্য তৃণমূল কংগ্রেস সরকার এখানে চুপ থেকেছে। মমতার তোষণ রাজনীতির জন্যই আজ পশ্চিমবঙ্গের এই দশা হয়েছে বলে মন্তব্য করেন অনুরাগ ঠাকুর।

সংবাদ 4 – সাভারকার কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য সম্পর্কে শিবসেনা র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল মহারাষ্ট্র বিজেপি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন যেভাবে সাভারকারকে অপমান করেছেন রাহুল গান্ধী এরপরেও কি উদ্ভব ঠাকরে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখবেন। কংগ্রেস কি কোন সময় উদ্ভব ঠাকরের বাবা প্রয়াত বালা সাহেব ঠাকরের মূর্তিতে মাল্যদান করবে। এভাবেই শিবসেনা কে আক্রমণ করেন দেবেন্দ্র ফড়নবিশ।

সংবাদ 5 – উত্তরপ্রদেশের বিশিষ্ট ওবিসি নেতা সুয়েল শিং জনতা দলের নেতা অমপ্রকাশ রাজভর বিরোধী ঐক্য না হওয়ার জন্য অখিলেশ যাদব কে দোষারোপ করেন। তিনি বলেন উত্তরপ্রদেশে ভোট আছে কংগ্রেস ও মায়াবতীর। কিন্তু অখিলেশ তাদের সঙ্গে তা না করে মায়াবতী কেসিআরেররের সঙ্গে সঙ্গে সমঝোতা করছেন। যাদের এখানে কোন ভোট নেই। এর ফলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন অখিলেশ। এই মন্তব্য করেন অমপ্রকাশ রাজভর।

সংবাদ 6 – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিগ্রি নিয়ে এবার প্রশ্ন তুললেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবসেনা নেতা উদ্ভব ঠাকরে। তিনি বলেন প্রধানমন্ত্রী উচিত তার কি ডিগ্রি আছে সেটা জনসমক্ষকে প্রকাশ করা। এছাড়া ডিগ্রী জানতে চাওয়া‌ কি অপরাধ এই প্রশ্ন তুলেন উদ্ভব। গত কয়েকদিন থেকে প্রধানমন্ত্রী ডিগ্রি নিয়ে রাজনীতি সরগরম। এ বিতর্কে এবার উদ্ভব ঠাকরেও যোগ দিলেন।

সংবাদ 7 – আমাকে সব সময় সতর্ক থাকতে হয় এই বোধহয় বিজেপি দাঙ্গা লাগিয়ে দিল। কিন্তু বিজেপি জানেনা যে বাংলার মানুষ দাঙ্গা পছন্দ করেন না। ইচ্ছাকৃতভাবে সংখ্যালঘু এলাকায় মিছিল নিয়ে গিয়ে দাঙ্গা লাগানো হয়েছে। তবে রাজ্যের মানুষ এটা মানবেন না বলে তিনি মন্তব্য করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *