কেআরসি টাইমস বাংলা প্রাইম টাইম

2 - মিনিট |

১) বিজেপি দেশ ও সংবিধানের প্রতি দায়বদ্ধ / বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
২) মাত্র ১২ মিনিটে ৫০ লক্ষ টাকার বাজেট পাস/দেশে একনায়কতন্ত্র চালাচ্ছে বিজেপি বললেন মল্লিকার্জুন
৩) একে এন্টনি ছেলে অনিল এন্টনি বিজেপিতে যোগ দিলেন

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – বিজেপি দেশ ও সংবিধানের প্রতি দায় বদ্ধ ।আজ বিজেপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন বিজেপি দেশের জন্য কাজ করে যাচ্ছে। সবার উপরে রাষ্ট্র ও সংবিধান বিজেপির কাছে সবচেয়ে বড় বিষয়। আগামী ছয় বছর পরে বিজেপি 50 বছর পূর্ণ হবে। সেই সময় দল কি হবে সেটা এখনই ভেবে নিতে হবে বলে তিনি মন্তব্য করে ন।

সংবাদ 2 – বিজেপির দেশে এখন একনাকতন্ত্র চালু করতে চাইছে। মাত্র ১২ মিনিট আলোচনা করে ৫০ লক্ষ কোটি টাকার বাজেট পাশ করে দিল সংসদে। আজ বিরোধীদের একটি যৌথ সংবাদের সম্মেলনে এই অভিযোগ করেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, বিরোধীদের সঙ্গে কোন আলোচনা না করেই বাজেট অনুমোদন হয়ে গেল। এভাবে কোন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে বিজে পি।

সংবাদ 3 – কর্নাটকে কংগ্রেসের অভ্যন্তরীণ বিবাদ দিয়ে মুখ খুললেন টি শিবকুমার। দলের কর্নাটক শাখার সভাপতি টি শিব কুমার বলেন তিনি একজন দায়িত্বশীল কংগ্রেস কর্মী। হাই কমান্ডের প্রতি তার পুরো আস্থা রয়েছে। তার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধি রামাইয়ার যে বিবাদে গল্প সেটা বিজেপি ও মিডিয়া ছড়িয়েছে। আপাতত তার লক্ষ্য কর্নাটক কে বাঁচানো। এরপর বাকিটা হাই কমান্ড ঠিক করবে বলে তিনি জানান।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4 – বিরোধীদলের নেতাদের বেছে বেছে সিবিআই তল্লাশির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা আবেদন পত্র খারিজ হয়ে গেল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার রায়ে বলেন সিবিআই বা এধরনের তদন্তকারী সংস্থার তদন্ত থেকে কোন বিশেষ গোষ্টিকে বাদ দেওয়া যায় না। বিরোধী দলের নেতা হলেই যে তাকে বাদ দিতে হবে এমন কোন সংস্থান নেই।। তাই এই আবেদনপত্র গ্রহণ করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই আবেদন পত্রটি প্রত্যাহার করে নেওয়া হয়। সুপ্রিম কোর্ট বলেছে সব নাগরিকের জন্যই তদন্তকারী সংস্থা গুলোর একই ক্ষমতা সুনিশ্চিত করা হয়েছে।

সংবাদ 5 -কংগ্রেস নেতা একে এন্টনির ছেলে অনিল এন্টনি বিজেপিতে যোগ দিলেন আজ মন্ত্রী পীযূষ গোয়ালের উপস্থিতিতে তাকে দলে বরণ করে নেওয়া হয়। কয়েকদিন থেকেই অনিল বিজেপির পক্ষে মন্তব্য করে আসছিলেন। বিবিসির ডকুমেন্টারিকে কটাক্ষ করে তিনি বলেছিলেন এতে ভারতের সম্মানহানি হয়েছে।

সংবাদ 6 – কংগ্রেসের উপর ফেয়ার তীক্ষ্ণহানা আনলেন গোলাম নবী আজাদ। তিনি আজ বলেন কংগ্রেসে এখনো কিছু বদলায়নি। এভাবে চললে কংগ্রেস জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ২০২৪ সালের মধ্যে কোন ঐক্য হবে সেই সম্ভাবনার কথা বাতিল করে দেন গোলাম নবী আজাদ।

Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *