১) কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন সিদ্ধান্ত আজ
২) বেশিরভাগ আমার সঙ্গে আছেন বললেন সিদ্ধিরামাইয়া
৩) সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে এফআইআর দাখিল করলো সিবিআই
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হচ্ছেন আজ গভীর রাতে সিদ্ধান্ত নেওয়া হবে.। মল্লিকার্জুন খাড়গে সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন। দলের তিন পর্যবেক্ষক আজ বিধায়কদের সঙ্গে আলাদা আলাদা ভাবে কথা বলেছেন। যেকোনো একটি নাম চূড়ান্ত হবে। তবে জানা গেছে বেশিরভাগ বিধায়কের মতামত সিদ্ধিরমাইয়াকেই মুখ্যমন্ত্রী করা হোক। যার পক্ষে বিধায়কের সমর্থন বেশি থাকবে তাকে মুখ্যমন্ত্রী করা হবে এমন একটা সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস হাই কমান্ড।
সংবাদ 2 – বেশিরভাগ বিধায়ক আমাকেই চাইছেন। এই মন্তব্য করলেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধিরাম সীতারামাইয়া। তিনি বলেন আমার সঙ্গে সব বিধায়কের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তার বয়স হয়েছে তাই তিনি চাইছিলেন প্রথম দু বছর তাকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হোক এর পরের তিন বছর এই পদে থাকবেন কে শিব কুমার।
সংবাদ 3 – এদিকে কর্ণাটকের প্রদেশ কংগ্রেস সভাপতি কে শিবকুমার বলেছেন তিনি মুখ্যমন্ত্রী হবেন কিনা সেটা তিনি দলের উপর ছেড়ে দিয়েছেন। তিনি দিল্লি যাননি কারণ আজ তার জন্মদিন। অনেকেই তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রথম ২ বছর সীতামাইয়াকে মুখ্যমন্ত্রিত্ব দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা তিনি খারিজ করে দেন। রাজস্থান ও মধ্যপ্রদেশের উদাহরণ তিনি হাজির করেন।
সংবাদ 4 – নারকোটিক অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ২৫ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই এফ আই আর দাখিল করল। শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কে ফাঁসানোর জন্য এই টাকা দাবি করেছিলেন সমীর ওয়াংখেড়ে। তিনি শাহরুখ খানকে বলেছিলেন ২৫ কোটি টাকা দিলে তিনি তার ছেলেকে ফাঁসাবেন না। এ বিষয়টা নিয়ে সিবিআই এফআইআর দাখিল করেছে। প্রসঙ্গত মাদক রাখার অভিযোগে প্রায় তিন মাস জেলে থাকতে হয়েছিল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান কে।
সংবাদ 5 – কর্ণাটকে বিজেপির হারার পেছনে কাজ করেছে লিঙ্গায়েতদের ক্ষোভ। বিজেপি নেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এস ইয়েদুরাপ্পাকে হঠাৎ করে সরিয়ে দেওয়াই কাল হয়েছিল বিজেপি র। আজ ইয়েদুরাপ্প বলেন, সবকিছু ঠিকঠাকার পরও লিঙ্গায়েতদের সমর্থন বিজেপি সমর্থন পেল না। যার জন্য বেশিরভাগ আসনে বিজেপিকে হারতে হয়েছে।
সংবাদ 6 – শচীন পাইলটকে এখনো বাগে আনতে পারছে না কংগ্রেস আজ শচীন পাইলট বলেছেন তার তিন দাবি না মানা হলে তিনি রাজ্যজুড়ে আন্দোলনের নামবেন ।রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত পদযাত্রা করবেন। তার রাজনীতি কোন পদ পাওয়ার জন্য নয়। তিনি জনসেবা করতে চান। জনতার যে অসুবিধা হবে সেটা সমাধান করার জন্য প্রয়োজনে তিনি নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামতে পারেন ।এই মন্তব্য করেন শচীন পাইলট।
সংবাদ 7 – সারাদেশে ইউনিফর্ম সিভিল কোড চালু করা হবে। তেলেঙ্গানার করিম নগরের হিন্দু একতা যাত্রায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শুধু অভিন্ন দেওয়ানি বিধি নয়। সারাদেশে বহুগামিতাকে আইনত নিষিদ্ধ করা হবে। অসমের ইতিমধ্যে বহুবিবাহ নিষিদ্ধ করা হয়েছে। এখন সারাদেশে এটা চালু করার কথা ভাবছে বিজেপি। তিনি বলেন আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসবে। কর্ণাটকের ফলাফল বিজেপির লোকসভা জয় কে আটকাতে পারবেনা বলে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ বিজেপিকে ভরসা করেন,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভরসা করেন। তাই বিজেপির জয় নিশ্চিত। তেলেঙ্গানা ভাষণ দিতে গিয়ে সমগ্র হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ 8 – কেন্দ্রীয় সরকারের চাকরি খুজে নিন ।এর বেশি ডিএ দেওয়া সম্ভব নয়। এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধিত ডিএর দাবিতে আন্দোলন করে যাচ্ছেন রাজ্যের কর্মচারীরা। তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন যা অবস্থা এর বেশি সরকারি কর্মচারীদের ডিএ দেওয়া যাবে না ।যদি আপনাদের বেশি চান তাহলে কেন্দ্রীয় সরকারের চাকরি খুজে নিন এবং সেখানেই যান।


