১) আজ কর্নাটকের শপথ নিলেন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সিদ্ধিরামাইয়া
২) প্রথম কেবিনেট বৈঠকে ৫ গ্যারান্টি বাস্তবায়নের সিদ্ধান্ত সিদ্ধি সরকারের
৩) আজ হিরোশিমাতে মোদির জেলেক্সি বৈঠক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – কর্নাটকে আজ নতুন মন্ত্রিসভার গ্রহণ করল। মুখ্যমন্ত্রী হিসেবে পদে শপথ নিলেন সিদ্ধিরামাইয়া। ডিকে শিবকুমার উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। অনুষ্ঠানে দেশের তাবড় বিরোধী নেতারা উপস্থিত ছিলেন। বাঙ্গালুরুতে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আরো আটজন মন্ত্রি শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে উৎসাহ ছিল তুঙ্গে।
সংবাদ 2 – শপথ গ্রহণ করার পর প্রথম কেবিনেটে নির্বাচনে দেওয়া পাঁচটি গ্যারান্টি প্রতিশ্রুতি পালনের সিদ্ধান্ত নিল সিদ্ধি রামাইয়া সরকার। একথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন কংগ্রেস তার প্রথম বৈঠকেই এই সিদ্ধান্ত নিয়েছে কারণ এটা ছিল মানুষের কাছে দেওয়া আমাদের প্রতিশ্রুতি।
সংবাদ 3 – আজ হিরোশিমাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হল ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেক্সি। দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হয়। যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই দেশের রাষ্ট্রপ্রধান।
সংবাদ 4 – কর্নাটকের প্রথম কেবিনেটের বৈঠকে পাঁচটি নির্বাচন প্রতিশ্রুতি পূরণ করা হবে। আজ এই মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী তিনি বলেন, কংগ্রেস কর্ণাটকের গরিব ও মেহনতি মানুষদের স্বার্থ দেখবে। বিজেপির কাছে কাছে ধন দৌলত ও শক্তি আছে। কিন্তু কংগ্রেস সব সময় মানুষের পাশে থাকবে গরীব মানুষের পাশে থাকবে।
সংবাদ 5 – কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্ট কে চ্যালেঞ্জ দিচ্ছে। এই মন্তব্য করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন যেদিন সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সেদিনই অধ্যাদেশ জারি করা হচ্ছে অর্থাৎ এর অর্থ সুপ্রিম কোর্টকে চ্যানেল দিচ্ছে সরকার। এভাবে গণতন্ত্রের ভিতকে নড়বড়ে করে দিচ্ছে এই সরকার। গনতান্ত্রিক ব্যবস্থায় বিভাগের যে স্থান থাকা উচিত বা যে মর্যাদা থাকা উচিত সেটা মানতে চাইছে না কেন্দ্র।
সংবাদ 6 – কেন্দ্রীয় সরকার ২ হাজার টাকার নোট বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে স্বাগত জানিয়েছেন অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তিনি বলেন সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০০০ টাকার বাতিলের।এই নোট বেশি জাল হচ্ছে। এটা বাজার থেকে তুলে নেওয়ায় ভালো। যদিও এই নোট বাতিল নিয়ে প্রশ্ন তুলেছেন সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল।। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন নোট যদি বাতিল করতেই হয় তাহলে ২০১৬ সালে কেন চালু করা হয়েছিল।


