কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট

2 - মিনিট |

কাকলি ডোরা চক্রবর্তীর সাথে কেআরসি টাইমস বাংলা সংবাদ পডকাস্ট শুনুন

কাকলি চক্রবর্তী

উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন এ বার সে দেশের নাগরিকদের উপর সন্তানের নাম রাখা ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছেন বলে একটি রিপোর্টে দাবি।উত্তর কোরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রক সাম্প্রতিক নির্দেশিকায় জানিয়েছে, কিমের কন্যা জু আয়ের নামে কোনও নাগরিক তাঁদের কন্যাসন্তানের নাম রাখতে পারবেন না।

এমনকি, ইতিমধ্যেই যাঁরা কিম-কন্যার নামে নিজেদের কন্যাসন্তানের নাম রেখে ফেলেছেন, তাঁদের নির্দিষ্ট সরকারি হলফনামা জমা দিয়ে দ্রুত নাম বদলানোর নির্দেশ দেওয়া হয়েছে! প্রসঙ্গত, ২০১৪ সালে এমনই এক ফরমান জারি করে কিম উত্তর কোরিয়াবাসীকে জানিয়েছিলেন, তাঁর নামে কারও নাম রাখা যাবে না।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

গোটা ইউক্রেন জুড়ে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। ইউক্রেন সরকারের এক আধিকারিক জানিয়েছেন, দেশের দক্ষিণে এয়ার ডিফেন্স সিস্টেম আটটি ক্যালিবর ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে। কৃষ্ণসাগরে ভাসমান একটি জাহাজ থেকে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রগুলি। কিন্তু অন্য ক্ষেপণাস্ত্রগুলিকে প্রতিহত করা যায়নি। উত্তর ও পশ্চিম ইউক্রেনে আছড়ে পড়ে সেগুলি। মধ্য ইউক্রেনের নিপ্রোপেত্রোভস্ক এবং কিরোভোগ্রাদও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আক্রান্ত। মোট ৩২টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে জানা গিয়েছে।

Advertisement | InfoCom Solutions
Follow Us

বিশ্ব উষ্ণায়নের কারণে গত কয়েক দশক ধরে দ্রুত গলছে উত্তর এবং দক্ষিণমেরুর পুরু বরফের স্তর। গলছে অতলান্তিক মহাসাগরের বুকে ভেসে বেড়ানো বিশাল হিমশৈলগুলিও। আমেরিকার ‘ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টার’-এর বৃহস্পতিবার প্রকাশিত রিপোর্ট বলেছে, সম্প্রতি সেই প্রবণতা আরও বেড়েছে।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

ভোট আবহেই তিন রাজনৈতিক দলকে নোটিস পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। বিজেপি, কংগ্রেস ও সিপিএম, তিন রাজনৈতিক দলকেই নির্বাচনী বিধিভঙ্গের জন্য নোটিস পাঠাল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ত্রিপুরায় বিধানসভা নির্বাচন ছিল। সেই নির্বাচনেই ভোট চেয়ে টুইট করেন এই তিন রাজনৈতিক দলের প্রার্থীরা। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের আগের সন্ধ্যায় বা নির্বাচনের দিন টুইটারে ভোট চাওয়া আদর্শ আচরণবিধি বিরুদ্ধ।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

সাতসকালেই ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা। শুক্রবার ভোরে ভূমিকম্প অনুভূত হয় জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) কাটরায় (। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। ভূমিকম্পে এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর মেলেনি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এ দিন ভোর ৫টা ১ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬।

কেআরসি টাইমস বিজ্ঞাপন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *