কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ড্রাগসের বিরুদ্ধে কাছাড় পুলিশের বৃহৎ সাফল্য l বাজেয়াপ্ত করা হয় ২ কেজি হেরোইন ও ৬০৪ গ্রাম ব্রাউন সুগার সহ নগদ টাকা। গ্রেপ্তার দুই সরবরাহকারী। বাজেয়াপ্ত হেরোইন ও ব্রাউন সুগারের বাজার মূল্য ১৪ কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাতে সোনাই কচুদরম চতুর্থখন্ডে অভিযান এই সাফল্য পায় কাছাড় পুলিশ l ১৫২ টি হেরোইন ভর্তি সাবানের বাক্স উদ্ধার করে পুলিশ। বাক্স গুলি থেকে ২ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয় l সঙ্গে ৬০৪ গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করে পুলিশ l

সংবাদ 2- বদরপুর শিক্ষা খণ্ডে অধীনে থাকা ৫১২ নং চিনিপাতন এল পি স্কুলে অবাধে লুণ্ঠন চলছে বলে অভিযোগ সাধারণ মানুষের। গুণোৎসবের পর থেকে পড়ুয়ারা মিড ডে মিল থেকে বঞ্চিত। তারা জনান প্রধান শিক্ষক মইন উদ্দিন নিজের মর্জি মতো স্কুল চালিয়ে যাচ্ছেন। মইন উদ্দিনের ঘর ওই গ্রামে থাকা সত্ত্বেও তিনি নিজে স্কুলে উপস্থিত থাকেন না। তাছাড়া যখন ইচ্ছে হয় তখন স্কুলে আসেন তিনি। গ্রামের মানুষ জানান ওই স্কুলে ৬/৭ জন শিক্ষক রয়েছেন।

কিন্তু স্কুলে উপস্থিত হন মাত্র ৩ জন। এতে ছাত্রছাত্রীদের লেখা পড়ায় ক্ষতি হচ্ছে। স্কুলের খাতায় ২৭৬ ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত রয়েছে। কিন্তু এই স্কুলে শিক্ষা দান ভালো না হওয়ার জন্য এদের মধ্যে ১০০ এর বেশি ছাত্রছাত্রীর অভিভাবক তাদের ছেলে মেয়েদের বেসরকারি স্কুলে স্থানান্তর করে নিয়েছে। কিন্তু প্রধান শিক্ষক ওই ছাত্রছাত্রীদের নাম এখন ও স্কুলের খাতা থেকে কাটেননি। অন্যদিকে স্কুল মেরামতের জন্য আসা টাকা আত্মসাৎ করেছেন বলে ও অভিযোগ করেন সাধারণ মানুষ।

সংবাদ 3 – প্রতি দিন রাত কালাইন ছড়া কোয়ারিতে চলছে জেসিবি দিয়ে পাথর ও বালি খনন l যার জন্য ভুগতভোগী হাজার হাজার পরিবার l এদিকে বাগান এলাকার বিশুদ্ধ পানীয়জলের একমাত্র ভরসা হলো কালাইন ছড়া নদী ,কিন্তু আজকের দিনে এই নদীটিতে চলছে বালি ও পাথর মাফিয়ার তান্ডব l ফলে পানীয়জলের জন্য হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাগান এলাকায় । জানাগেছে কালাইন ১নং কোয়ারির মহালদার হল শিলচরের পুনম দেব নামের ব্যক্তি l অতিসত্তর এইসব অবৈধ খনন বন্ধ করে বিশুদ্ধ পানীয়জলের অভাব দূর করার দাবি জানান বাগান শ্রমিকরা l যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তোলবে বলে হুঙ্কার দেন।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 4- কাছাড় পুলিশের অবৈধ বার্মিজ সুপারি সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত। বুধবার এক সাংবাদিক সম্মেলন করে কাছাড়ের পুলিশ সুপার জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে মঙ্গলবারে এক অভিযান চালিয়ে কাছাড় পুলিশ কাছাড় জেলার জিরিঘাট থেকে দুটি ট্রিপার গাড়ি সহ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বলে জানান পুলিশ সুপার নুমাল মাহাত্তা।

তিনি আরো বলেন ট্রিপার দুটি মনিপুর থেকে ব্রামিজ সুপারি নিয়ে জিরিঘাট হয়ে কাছাড় জেলায় প্রবেশ করার সময় কাছাড় পুলিশের তলাশিতে গাড়ির থেকে ৪০ বস্তা ব্রামিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয় কাছাড় পুলিশ। সঙ্গে গাড়ির চালক দুজনকে আটক করা হয়। ধৃতরা হল নাসির উদ্দিন এবং জাহির উদ্দিন।

সংবাদ 5- ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থা নামের নতুন একটি বেসরকারি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হল হাইলাকান্দি জেলার উত্তরকাঞ্চনপুর জিপিতে। সোমবার উত্তরকাঞ্চনপুর দ্বিতীয় খণ্ড গ্রামে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক এই সংগঠনের সূচনা হয় । উত্তরকাঞ্চনপুর জিপির সভাপতি খসরু আহমদ চৌধুরী সংস্থার ফলক উন্মোচন করেন। ওইদিন ভাই ভাই সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বিশেষভাবে সক্ষম একজন দরিদ্র ব্যক্তিকে পাঁচশত টাকা দান করে সংস্থার যাত্রা আরম্ভ করান সংস্থার কর্মীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *