কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1– শিলচর বেতুকান্দি এলাকার বাঁধ সংস্কারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে l শনিবার সকাল থেকে সমগ্র বেতুকান্দি এলাকায় চলেছে এই উচ্ছেদ অভিযান l স্থানীয়রা যাতে কোনো প্রকারের বাধা দিতে না পারে তাই পুলিশ এবং সি আর পি এফ জোয়ানদের মোতায়ন করা হয়েছে l এদিকে উচ্ছেদ চলাকালীন অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন দীর্ঘ বছর ধরে তারা এখানে বসবাস করে আসছেন পাট্টা থাকা জমি সবকিছুর কাজলা দিয়ে আসছেন । তারা হাইকোর্ট আপিল দাখিল করেছেন। অথচ হাইকোর্টের নির্দেশ গুরুত্ব দেয়ে নাই জেলা প্রশাসন । অভিযোগ স্থানীয় জনসাধারণের।

সংবাদ 2- শনিবার দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে আম আদমি পার্টির কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে গ্যাস সিলিন্ডার হাতে নিয়ে বর্তমান বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন l এদিকে খবর পেয়ে ধর্ণাস্থলে পুলিশ ছোটে এসে বিক্ষোভ প্রদর্শনে বাধা প্রদান করে ।

সংবাদ 3- ময়নারবন্দ আইওসিতে তেল সিন্ডিকেটে গ্রেফতার ২ । ময়নারবন্দ আইওসি তে গত কয়েক মাস ধরে ময়নারবন্দ আইওসি থেকে তেলের সিন্ডিকেটে আর সেই সিন্ডিকেটের রাজা মাছুম আলম লস্কর, সাহার লস্কর। তাদের নেতৃত্বে চলছে বিগত দিন থেকে এই তেলের মাফিয়া । গোপন সূত্রের ভিত্তিতে কাছাড় পুলিশ অভিযান চালিয়ে ময়নারবন্দ বিভিন্ন গোদাম থেকে তেলের গেলোন ড্রাম বাজেয়াপ্ত করেছে। পুলিশ সুপার নুমাল মাহাত্তো জানান বিগত দিন থেকে আইওসি থেকে তেল বাহির হওয়ার পর এরা তেল চুরি করে সিন্ডিকেটে চালাচ্ছে । এদের মধ্যে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এরা হলেন মাছুম আলম লস্কর সাহার লস্কর । পুলিশ সুপার জানান এই সিন্ডিকেটে যদি আইওসি কর্তৃপক্ষ থাকেন তাদেরও আনা হবে আইনের আওতায়।

সংবাদ 4- শনিবার করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রভাসানন্দ মহারাজের হাতে আনুষ্ঠানিক ভাবে এম্বুলেন্সে গাড়ির চাবি তুলে দিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। বিধায়ক কমলাক্ষ রামকৃষ্ণ মিশনে সর্বদাই সেবামূলক কাজে সহযোগিতা করে থাকেন। তাই আজ সকালে এক নতুন এম্বুলেন্সে গাড়ি নিয়ে উপস্থিত হন বিধায়ক। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিধায়ক কমলাক্ষ ও রামকৃষ্ণ মিশনের মহারাজ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – রাজপথে সংঘটিত হল ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ।পুড়ে ছাই সীমান্ত রক্ষী বাহিনীর একটি বাহন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় সড়কের পাশে থাকা একটি বাহন ও একটি দোকান ঘর।আগুন নিয়ন্ত্রণে আনতে ছুটে আসতে হয়েছে অগ্নি নিৰ্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন। ঘটনার বিবরণে জানা গেছে শনিবার নিলামবাজার থানা এলাকার লালপুলে সকাল দিকে এই ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

আগুনের লেলিহান শিখায় সীমান্ত বাহিনীর জিপসি গাড়ি সহ জাতীয় সড়কের পাশে থাকা রোহন দত্তের একটি ওয়াগানার গাড়ি ও একটি দোকান ঘর ক্ষতিগ্রস্ত হয়।আগুন নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে অগ্নিনিৰ্বাপক বাহিনীকে খবর দেওয়া হয়।অগ্নিনিৰ্ব্বাপক বাহিনী সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংবাদ 6 – শুক্রবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গণিরগ্রামের জে আর হায়ার সেকেন্ডারি স্কুলে পরীক্ষার্থীদের কাছে নকল সরবরাহ করতে স্কুলের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করতে দেখা যায় বেশ কিছু তরুণকে। কর্তব্যরত পুলিশ কর্মীরা মহাদেবপুরের আসব উদ্দিন নামক এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেন।

এদিকে শুক্রবার গভীর রাতে কাটিগড়া পুলিশ অভিযান চালিয়ে ফুলবাড়ির আরিফ উদ্দিন, প্রতাপী পাড়ার আব্দুল হামিদ বড়ভূইয়া, ফুলবাড়ীর নাজিমুল ইসলাম লস্কর এবং মহাদেবপুরের সন্দীপ মোহন নাথকে গ্রেফতার করেছে।এদিকে শনিবার এই ঘটনা নিয়ে গণিরগ্রাম জে আর হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ আফজল হুসেন লস্করকে থানায় ডেকে পাঠিয়ে তাঁর লিখিত বক্তব্য গ্রহণ করেছে পুলিশ। থানা থেকে বেরিয়ে যাবার সময় পরীক্ষা কেন্দ্রের নানা অভিযোগ নিয়ে অধ্যক্ষ আফজল হুসেন লস্করের মতামত জানার চেষ্টা করলে সংবাদ মাধ্যমের প্রশ্ন এড়িয়ে থানা থেকে বেরিয়ে চলে যান।

সংবাদ 7 – আসাম বিশ্ববিদ্যালয়ের কুড়িতম সমাবর্তন আসর আয়োজিত হল শনিবার।এদিন সকাল বারোটা থেকে আসাম বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরম সঙ্গীত পরিবেশনার মধ্য সূচনা হয় দু দিবসীয় সমাবর্তন আসরের।এবছর প্রথম গ্রাউনের বদলে খাদির ব্লেজার ও পাটের পাগড়ি পরে ফেলোশিপ নেন ডিগ্রিধারিরা।সমাবর্তন আসরে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ড স্টেট কাউন্সিল ফর সায়েন্সের এণ্ড টেকনোলজির ডিরেক্টর জেনারেল প্রফেসর দূর্গেশ পন্থ। এদিক, সমাবর্তনের ড্রেস কোড পাল্টানোর জেরে অসন্তুষ্টি পরিলক্ষিত হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মহলে।ফেসবুকে প্রতিবাদে একাধিক পোস্ট করেন ক্ষুব্ধ পড়ুয়ারা।তারা বলেন, পড়ুয়াদের থেকে পচিশ টাকা নিয়ে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ব্যবহৃত উত্তরীয় দেওয়া হয় পড়ুয়াদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *