এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – সোনাইর শ্রী শ্রী শ্যামা কালীমন্দির উন্নয়নে রবিবার মন্দির চত্বরে একসভা অনুষ্ঠিত হয়। সভায় মন্দির পরিচালন কমিটির সদস্য সহ বিভিন্ন স্থানের বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্দির পরিচালন কমিটির সদস্যরা ঐতিহ্যবাহী এই মন্দিরের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তাঁরা জানান ১৯৬৯ সালে স্থাপিত এই মন্দিরের উন্নয়নের জন্য জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গদের দেওয়া অনুদানে মন্দিরের উন্নয়নের কাজ চলছে।
বর্তমান সাংসদ রাজদীপ রায় মন্দিরের অসমাপ্ত কমিউনিটি হল নির্মাণের জন্য পাঁচ লক্ষ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। এই অর্থ দিয়ে পুরো কাজ সম্ভব নয়। তাই সবার সাহায্য সহযোগিতা কামনা করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি প্রণব মজুমদার,অতুল শুকবৈদ্য,মোহন সিংহ,শিবাশিষ রায়, নরেন্দ্র নাথ ভজন সেন প্রমুখ।
সংবাদ 2- পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হল বস্তা বস্তা হাতে লেখা নকল, বই টুকলি ইত্যাদি। নকল সরবরাহ করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রে দেখা গেল এমন দৃশ্য। সোমবার পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে চলছিল তল্লাশি। আর এই তল্লাশির সময় একাংশ পরীক্ষার্থীর কাছ থেকে বই, হাতে লেখা টুকলি ইত্যাদি উদ্ধার হয়।পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হওয়া নকলে এক সময় ভর্তী হয়ে যায় বস্তা।
এদিন পরীক্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্রের বাহিরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলবল নিয়ে হাজির হন ওসি নবকুমার শইকিয়া। পরীক্ষা কেন্দ্রে আশপাশের কাউকে যেতে দেওয়া হচ্ছে না। মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে যা ঘটছে তাতে অসন্তুষ্ট এলাকায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। নকল কাণ্ডের উচ্চ পর্যায়ে তদন্ত দাবি করছেন স্থানীয়রা।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 3- রবিবার সিদ্ধেশ্বর শিব মন্দির পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সম্পাদক সুজন ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সহ-সভাপতি সুখেন্দু কর, নিখিল চন্দ্র দে, সুরজ সেন, সন্দীপ পাল সহ অন্য সদস্যরা। এদিনের সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১৯মার্চ বারুণী স্নান অনুষ্ঠিত হবে। সভায় নবগঠিত পরিচালন কমিটির কার্যকারী সদস্য সহ একাংশ আমন্ত্রিত সদস্যদের গামোছা দিয়ে বরণ করেন পরিচালন কমিটির সহ-সভাপতি তথা শিলচরের সাংসদের কাটিগড়া প্রতিনিধি সুখেন্দু কর।
সংবাদ 4-শিলচর ঘনিয়া দরগাহতে উওপ্ত পরিস্থিতি। পরিচালন সমিতি গঠন নিয়ে দু পক্ষের দা লাঠি দিয়ে মারপিট হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে উপস্থিত হন সদর থানার ওসি অমৃত কুমার সিং তাঁর দলবল নিয়ে। স্থানীয় মানুষের অভিযোগ দীর্ঘ বছর ধরে স্থানীয় বাসিন্দাদের অন্ধকারে রেখে গোপন ভাবে কমিটি বানিয়ে নিজ ইচ্ছামতো মোকাম পরিচালনা করছে মোকামের অর্থ আত্মসাৎ করছে বলে অভিযোগ । দু পক্ষের মারপিট হয়।
সংবাদ 5- ২৫ টি সংগঠনের যৌথ উদ্যোগে সাড়ম্বরে শিলচরে আয়োজিত হল বসন্তের মিলন উৎসব। রবিবার শিলচর চিল্ডেন পার্কে আয়োজিত উৎসবে সাংস্কৃতিক শিল্পীদের নৃত্য ও গানের তালে আবাহন করেন দোল পূর্ণিমার। একে অপরের গায়ে মুখে আবির দিয়ে কুশল বিনিময় করেন। উল্লাসের অনুভূতি ব্যক্ত করেন উপস্থিতরা।
সংবাদ 6- নগর গার্ডেনের দুস্থদের মধ্যে বস্ত্র দিল বরাক উপত্যকার অন্যতম এনজিও নিক্কণ সামাজিক-সাংস্কৃতিক সংস্থা। রবিবার নগর গার্ডেন এল পি স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিক্কণ-এর অধ্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার। উদ্দেশ্য বাখ্যা করেন, নিক্কণ-এর সামাজিক বিভাগের সভাপতি তথা এন এফ রেলওয়ে সুপারিটেন্ডেন্ট অক্ষয় কুমার। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দুস্থ মানুষ বস্ত্র গ্রহণ করেন।


