কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – ট্রাফিক পুলিশকে প্ৰহার একাংশ উদণ্ড যুবকের। শিলচরের রংপুরে এঘটনা সংঘটিত হয়েছে । রংপুর সদরঘাটে বরাক সেতু এলাকায় নিয়োজিত ছিলেন ট্রাফিক পুলিশ কৰ্মী । যানজট নিয়ন্ত্ৰণ না করার জন্য উদণ্ড যুবকের দল প্ৰহার করেছে ট্রাফিক পুলিশকে। ঘটনার পর সেখান থেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন ট্রাফিক পুলিশ। উল্লেখ্য, চলতি মাসে পুরাতন বরাক সেতু মেরামতে হাত দেওয়ার পর নতুন সেতুতে সকাল থেকে বিকেল পর্যন্ত যানজট সৃষ্টি হয়। এরজন্য ওই এলাকায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু কর্তব্যরত ট্রাফিক পুলিশকে এভাবে মারধরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এদিকে পুলিশ সুপার নোমান মাহাত্তো জানান এই ঘটনায় যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হবে তিনি বলেন কর্তব্যরত অবস্থায় যেকোনো সরকারি অফিসারের উপরে হাত উঠালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে । তিনি বলেন এই ঘটনায় যারা জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না ।

সংবাদ 2 – প্রখ্যাত সাংবাদিক তথা সমাজ চিন্তক জ্যোতিরিন্দ্র চন্দ্র দত্ত ওরফে কালাদার জন্ম শতবর্ষ উদযাপন করল বরাক নাগরিক সংসদ।বুধবার শিলচর প্রেস ক্লাবে জন্ম শতবর্ষ উদযাপন সভায় কালাদার জীবনের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বক্তব্য রাখেন আমন্ত্রিত অথিতিরা ।তাছাড়া এদিন বর্তমান সময় এবং সমাজসেবার গতিপথ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেন বরাক নাগরিক সংসদের কর্মকর্তারা l এতে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক শঙ্কর দে, সংসদের সঞ্জীৎ দেবনাথ, রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্য প্রমুখ।

সংবাদ 3 – শিলচর আইএসবিটির পাশে মাঝ রাস্তায় এনফিল্ড এবং ছোট ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ফলে এনফিল্ড চালক ঘটনাস্থলেই মারা যান। ফলে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুর্ঘটনা গ্রস্ত এনফিল্ড এবং ট্রাকটি থানায় নিয়ে যায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়।

সংবাদ 4 – ফের কিশোর হত্যার ঘটনা ঘটল কাছাড় জেলায়। এই লোমহর্ষক ঘটনাটি সংগঠিত হয়েছে বড়খলার জারইলতয়া। দেরিতে পাওয়া খবর অনুযায়ী, গত সোমবার মোবাইল গেম খেলার অপরাধে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠে জারইতলা। অভিযোগ মতে, মোবাইলে গেম খেলার অপরাধে ১৩ বছরের পান্না নাথকে পিটিয়ে হত্যা করে প্রতিবেশী এক ব্যক্তি। কিশোরের পিতা মনমোহন নাথ জানান, সোমবার তাঁর ১৩ বছরের কিশোর পান্না নাথ পাশের একটি খালি বাড়িতে দীপক নাথের মোবাইল নিয়ে গেম খেলছিল।

এরজন্য দীপক নাথ পান্নাকে তাড়িয়ে ধান ক্ষেতের মাঠে নিয়ে যায়। আর সেখানে অভিযুক্ত পান্নাকে প্রচন্ড মারধর করে এবং ঘটনাস্থলে অচেতন অবস্থায় কিশোরকে ফেলে যায় । কিছু সময় পর পান্না নাথের মা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বড়খলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখেই তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ মর্মে কিশোরের বাবা‌ মনমোহন নাথ বড়খলা থানায় একটি এফ আই আর দায়ের করেছেন ১৩ বছরের । এদিকে এই ঘটনার অভিযুক্ত দীপক নাথকে বড়কলা পুলিশ গ্রেফতার করেছে।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – করিমগঞ্জে আবারও পুলিশের অভিযানে কোটি টাকা মূল্যের ড্রাগস বাজেয়াপ্ত। পাশাপাশি দুই পাচারকারীকেও আটক করল পুলিশ। করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অভিযানে নেমে আসাম মিজোরাম বর্ডার রাতাবাড়ি থানাধীন ভেটায়ারবন্দ থেকে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ১২১ টি সাবানের বাক্স থেকে মোট দেড় কেজি ওজনের সন্দেহজনক হেরোইন উদ্ধার করা হয়। আটক করা হয় আব্দুল কালাম ও সাজু মোহাম্মদ নামের দুই পাচারকারীকে।বাজেয়াপ্ত হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা হবে বলে পুলিশ জানায়।

সংবাদ 6 – উত্তর করিমগঞ্জের ফকিরবাজারে বিএসএফের ১৬ নং ব্যাটেলিয়ন ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় ২৩টি গরু সহ পাঁচজন পাচারকারী। গোপন সূত্রের ভিত্তিতে বুধবার সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ১৬ নং ব্যাটেলিয়নের সীমান্ত সুরক্ষা বাহীনি এবং লাতু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুশীল কুমার সিনহা সহ সিআরপিএফ জোয়ানরা অভিযান চালায়। এতে একটি বার্মিজ গরু সহ ২২ টি দেশীয় গরু আটক করতে সক্ষম হয় সীমান্ত সুরক্ষা বাহীনি ও পুলিশ কর্মীরা।

এদিনের যৌথ অভিযানে আটক করা হয় ৫ সন্দেহজনক পাচারকারীকে। লাতু পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুশীল কুমার সিনহা বলেন, অবৈধ ভাবে ভারত বাংলার আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকার ফকিরবাজার স্থিত টুকেরপারে গরু বাজারের খবর পেয়ে তাঁরা এদিন সাতসকালে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে এই অভিযান চালান। গরুগুলো আটক করে সুতারকান্দির কাস্টমসে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *