কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – গত শুক্রবার বিকেলে কালাইন-শিলচর সড়কের ধুমকরে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের এসকর্ট গাড়ির* আঘাতে বিহাড়া পঞ্চম খন্ডের জনৈক সফিউল ইসলামের মৃত্যু হয়েছিল। আজ ময়না তদন্তের পর সফিউলের মৃতদেহ আসার পর এলাকাবাসী মৃতদেহ নিয়ে কালাইন-শিলচর সড়কের মোহনপুরে সড়ক অবরোধ করেন। মন্ত্রীর এসকর্ট গাড়ির ধাক্কায় একজন নিরীহ যুবকের মৃত্যুর পর পরিমল বাবু সৌজন্যবশত খবর না নেওয়ায় ‘পরিমল মুর্দাবাদ’ ধ্বনিতে এলাকা কাপিয়ে তুলেন এলাকাবাসী।

খবর পেয়ে ছুটে আসেন *বিধায়ক খলিলউদ্দিন মজুমদার, কংগ্রেস নেতা বিশাল সরকার, সামসুল ইসলাম, অ্যাডিশনাল এসপি সুব্রত সেন, এএসপি কে কে দাস। জনগন দাবি করেন, মৃত সফিউলের অসহায় স্ত্রীকে সরকারী চতুর্থ শ্রেণীর চাকরি দেবার জন্য। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উচ্চস্তরে আলোচনা করা হবে জানানো হয়। জনগন পুলিশকে জানিয়ে দেন, তাদের এই দাবি পূর্ণ না হলে তারা আগামীতে ফের সড়ক অবরোধে নামবেন। প্রায় চার ঘন্টা পর জনগন সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।

সংবাদ 2- ক্লাব ইচ্ছেডানা এবং আদ্যা-মা প্রোডাকশনের যৌথ উদ্যোগে শিলচর বঙ্গভবনে আয়োজিত হয় ‘দক্ষিণ আসাম চলচ্চিত্র উৎসব’। ২৫ ও ২৬ মার্চ বঙ্গভবনে দুদিনব্যাপী অনুষ্ঠানের রবিবার প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ, তপোধীর ভট্টাচার্য সহ আমন্ত্রিত অথিতিরা l প্রদীপ প্রজ্বলনের পর স্থানীয় শিল্পীরা নৃত্য প্রদর্শন ও বিভিন্ন মনমাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করেন l তারপর এদিন বেশকয়টি ফিচার ফিল্ম সহ ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শিত হয় l এই চলচিত্র উৎসবে অংশ নিতে টলিউডের বিখ্যাত অভিনেতা আবির চ্যাটার্জি, স্বস্তিকা মুখার্জি, অঙ্কিতা চক্রবর্তী সহ একঝাঁক তারকা উপস্থিত থেকেন l

সংবাদ 3- লুপ্ত প্রায় পক্ষীরাজ ঈগল একটি ধরা পড়ল ইটখোলা ঘনিয়ালায়।পরে সদর বন বিভাগের হাতে ঈগল পাখিটিকে সমঝে দেন স্থানীয়রা।অসুস্থ ঈগলটিকে চিকিৎসা করিয়ে ওয়াইল্ড লাইফে নিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানান বন কর্মীরা।সম্প্রতি ঝড়ে আক্রান্ত হয়ে জনালয়ে এসেছে বলে অনুমান বন কর্মীদের।

সংবাদ 4- শনিবার কাছাড় করিমগঞ্জ জেলার সীমান্তের বিদ্যালয়ে বিএসএফের সিভিক একশন প্রোগ্রামের মাধ্যমে বিদ্যালয়ের পড়ুয়া ও অসহায়দের মধ্যে বিভিন্ন সামগ্রী তুলে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স। এদিন হরিনগর বিওপি-র এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এনএস তনোয়ার, ফাস্ট ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্ট সুধীর কুমার শর্মা, ইন্সপেক্টর আর কে দুবে সহ বিএসএফের অন্যান্য কর্মকর্তারা কাটিগড়ার রাজাটিলা এমই স্কুল ও ভাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ খাতা-কলম টিফিন বক্স, জ্যামিতি বক্স, হারিকেন বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তাদের হাতে ফুটবল ভলিবল নেট সহ বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন কমান্ড্যান্ট। বিধবা মহিলাদের সেলাই মেশিন, পুরুষদের মধ্যে লুঙ্গি ইত্যাদি বন্টন করা হয়।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – বিশ্বহিন্দু পরিষদের সমগ্র বিশ্বব্যাপী ২২ মার্চ থেকে রাম উৎসবের সূচনা করা হয়েছে। যা শেষ হবে বাসন্তী পূজার রামনবমী তিথিতে। এবিষয়ে পিছিয়ে নেই বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলাও। প্রতিতিটি প্রখণ্ড ও খণ্ড সমতিতে রামউৎসব পালনের তোড়জোড় পড়ে গেছে। বিশ্বহিন্দু পরিষদের কার্য্যক্রমের সাথে দক্ষিণ কাছাড় জেলার ধলাই প্রখণ্ডের বিশ্বহিন্দু পরিষদের কার্য্যকর্তারাও পিছিয়ে থাকেননি।

শনিবার ধলাই বিধানসভার সীতারামপুরের সীতাকুণ্ডের রামসীতা মন্দিরে ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতিকৃতি সামনে প্রদীপ প্রজ্জ্বলন করে রাম উৎসবের সূচনা করেন, বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ কাছাড় জেলার সম্পাদক বজরংদল প্রমূখ গৌরব রায়, ধলাই প্রখণ্ড সম্পাদক জ্যোতিষ চন্দ্র নাথ, সম্পাদক যদুপতি বিশ্বাস ও পাপ্পু নাথ প্রমূখ ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *