কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – মনিপুর রাজ্যে গত ৩ তারিখ থেকে জাতিদাঙ্গায় রাজ্যের বিভিন্ন জেলায় অশান্ত পরিবেশ। এমনকি জাতি দাঙ্গায় বহু নিরহ মানুষের প্রাণহানি হয়েছে। এই হিংসা বন্ধের আহ্বান এবং দাঙ্গায় প্রাণহানি হওয়া ব্যক্তিদের আত্মার সদগতির কামনায়। লক্ষীপুর মহকুমা শ্রীবার জিপির দি ইউনাইটেড ইউথ অরগানাইজেশন ও মাইরা পাবি সংগঠনের উদ্যোগে রবিবার বিকাল পাঁচটায় লক্ষীপুর মহকুমার শ্রীবার জিপির সঙ্গমসম্বী এলাকা থেকে এক শান্তি মিছিল বের করা হয়।

শান্তি মিছিলে প্রায় দুইশতাধিক পুরুষ মহিলা ও ছাত্রছাত্রীরা হাতে প্লে কার্ড ও মোমবাতি নিয়ে অংশগ্রহণ করেন। আসাম মনিপুর ৩৭ নং জাতীয় সড়কের প্রায় ২ কিলোমিটার পথ চলে শ্রীবার জিপির শিবটিলা নামক স্থানের শিব মন্দিরে এসে মিছিলে অংশগ্রহণ করা পুরুষ মহিলারা মনিপুরের দাঙ্গায় প্রাণহারা ব্যক্তিদের আত্মার সদগতি কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

সংবাদ 2 – স্বাধীনতার ৭৫ বছর অতিক্রান্ত হওয়ার পরেও কাছাড় জেলার বড়খলা অন্তর্গত ছোট দুধপাতিলের পূর্ব লেন গ্ৰান্টে সরকারি ভালো রাস্তা-বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত ওই অঞ্চলের প্রায় দুই শতাধিক পরিবারের খেঁটে খাওয়া শ্রমজীবী বসবাসকারী সাধারণ মানুষের কপালে এমনই মন্তব্য করলেন ।

সংবাদমাধ্যমের সমানে এই গ্ৰামের মহিলা নন্দিতা দাস বলেন, সুদীর্ঘ বছর থেকে এই গ্রামে বসবাস করে আচ্ছেন কিন্তু বিশুদ্ধ পানীয় জলের কোনো ধরনের উপযুক্ত ব্যবস্থা নেই, সরকারি একটি কুয়ো আছে ,কিন্তু এই কুয়াতে পর্যাপ্ত পরিমাণে জল নেই,তাই তাদের প্রায় অর্ধ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে খাওয়ার জল আনতে হচ্ছে ,অথচ আসাম সরকারের জল জীবনের কল আছে কিন্তু তাতে আজ অবধি জল নিয়মিত ভাবে আসে না।

সন্ধ্যা দাস বলেন, যে কোন নির্বাচন আসলে নির্বাচন আসলে এখানে নেতারা উপস্থিত হয়ে ভালো রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দিবেন বলে প্রতিশ্রুতি দিলেও কাজের কোনো দেখা নাই, পূর্ব লেন গ্ৰান্ট ১ম খণ্ড গ্রামের দইশত পরিবারের মানুষদের এই বেহাল সড়কটি দিয়ে পায়ে হেঁটে চলাচল নিয়মিত করতে হচ্ছে, বিভিন্ন সময় দুর্ঘটনা স্বীকার হতে হচ্ছে তাদেরক। তারা সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা প্রশাসন, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর ও আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডাঃ হিমন্তবিশ্ব শর্মার কাছে বিনম্র আবেদন করেন তাদের নৈতিক অধিকার ভালো রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের অতিসত্বর সুব্যবস্থা করে দেওয়ার জন্য, না হলে গ্ৰামবাসীরা আন্দোলন দিকে অগ্রসর হতে বাধ্য হবেন।

সংবাদ 3 – শিলচর রংপুরে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। একই সঙ্গে মহিলার মৃত্যুকে কেন্দ্র করে দেখা দিয়েছে রহস্য। আদৌ আত্মহত্যা না মৃত্যু এ নিয়ে পুলিশ রয়েছে সন্দেহে। তবে মহিলার প্রেমিকের ভাষ্য এই মৃত্যু নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে।আবাসিকের সিকিউরিটি জানান, মহিলাটির প্রেমিক রাজদেবকে সকালে ফোনে না পেয়ে তাকে মোবাইলে যোগাযোগ করেন। সিকিউরিটি আবাসিকের উপর তলায় গিয়ে দেখতে পান ঝুলন্ত অবস্থায় রয়েছে কাশিপুর এলাকার মনীষা দাসের মৃতদেহ। সঙ্গে সঙ্গে তিনি প্রেমিক রাজদেবকে জানান।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মহিলার একটি সন্তানও রয়েছে। এবং রাজকুমার দেবকেই তারা স্বামী হিসাবে জানতেন। বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় আবাসিকের এই ঘরে প্রায় রাজ আসা-যাওয়া করতেন। আবাসিকের এই ঘরটির পর্যন্ত রাজ ভাড়া করে দিয়েছিলেন। মহিলার সঙ্গে রাজের কি সম্পর্ক রয়েছে এ নিয়ে রাজ কে প্রশ্ন করা হলে তিনি সদোউত্তর দিতে পারেননি। আর এ কারণেই গোটা এলাকা জুড়ে এই মৃত্যুর নিয়ে রয়েছে গুঞ্জন। মৃত্যুটি আদৌ আত্মহত্যা না খুন পুলিশও রয়েছে দ্বন্দ্বে। তবে এলাকায় তীব্র চাঞ্চল্য রয়েছে।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

সংবাদ 4 – শনিবার রাতে এক অভিযান চালিয়ে কাছাড় পুলিশ ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই ইয়াবা ট্যাবলেট পাচারের সঙ্গে যুক্ত শিলচর শহর সংলগ্ন বাঘাডহর এলাকার সাহারুল ইসলাম মজুমদার এবং সমীর হোসেন লস্কর নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। কাছাড়ের জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্ম্য এক সাংবাদিক সম্মেলনে জানান উদ্ধার হওয়া এই ট্যাবলেটের বাজার মূল্য চার কোটি টাকার উপর। মূলত বহিরাজ্য থেকে এই ট্যাবলেট কাছাড় জেলা হয়ে অন্য রাজ্যে পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল। এবং যে এলাকায় ড্রাগস উদ্ধার হয়েছে সেটা দিন দিন ড্রাগস হাব হয়ে উঠেছে।

সংবাদ 5 – গুমড়া বাজারকে উন্নত করার জন্য শাসক বিরোধী সবাই একজোট হয়ে কাজে নামবেন। রবিবার গুমড়া বাজার কমিটির আহ্বানে সধারণ সভায় এই মত প্রকাশ করেন প্রাক্তন বর্তমান দুই বিধায়ক অমরচাঁন্দ জৈন ও খলিলউদ্দিন মজুমদার।শিক্ষাবিদ শচীন্দ্র বৈষ্ণবের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাজার কমিটির সভাপতি অনিল দাস। এতে বিজেপি নেতা নিত্যগোপাল দাস, সুব্রত চক্রবর্তী, এপি সভাপতি কার্তিক তাতি, কালাচাঁন্দ বৈষ্ণবরা ঐতিহ্যবাহী গুমড়া বাজারের জন্য যথাসাধ্য চেষ্টা করবেন বলে মত প্রকাশ করেন।

সংবাদ 6 – বাংলাদেশ পাচার হবার আগ মুহূর্তে ২১টি মহিষ সহ একটি ট্রাক আটক করল গুমড়া পুলিশ। রবিবার সকালে ট্রাকটি কালাইন থেকে মেঘালয়ে যাবার পথে কালাইনছড়ার অস্থায়ী নাকা চেক পয়েন্টে এই ট্রাকটিকে আটক করা হয়। চালক পালিয়ে গেলে মহিষ সহ ট্রাকটিকে গুমড়া পিআইসিতে আনা হয়। এদিকে স্থানীয় খোয়াড়ে মহিষ গুলোকে নামাবার সময় একটি মহিষের আঘাতে স্থানীয় এক ব্যাক্তি গুরুতর জখম হয়েছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *