কেআরসি বরাক টাইমস

2 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আয়োজিত ১৯ শে মের শোভাযাত্রায় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বিভিন্ন দল, সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংস্থাগুলির পাশাপাশি অন্যদের মধ্যে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ , প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য প্রবীণ শিক্ষাবিদ সৌরিন্দ্র কুমার ভট্টাচার্য, ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড় অংশ নেন। এছাড়াও ডলু চা বাগানের শতাধিক চা শ্রীমিকও এতে অংশগ্রহণ করেন এবং তাদের মাতৃভাষা সম্পর্কে অভিমত প্রকাশ করেন l শোভাযাত্রাটি রাঙিরখাড়ি নেতাজি মূর্তির পাদদেশ থেকে আরম্ভ করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার প্রাঙ্গনে গিয়ে সমাপ্ত হয় l

সংবাদ 2- পুলিশের পৃষ্ঠপোষকতায় বরাকে অব্যাহত অবৈধ পাচার বাণিজ্য বলে সাংবাদিক সন্মেলনে হিমন্ত সরকারের দিকে সরাসরি তোপ দাগলেন কংগ্রেসের প্রদেশ সভাপতি ভূপেন বড়া। বুধবার বিকেলে প্রদেশ সভাপতি ভূপেন বরা কর্মী সন্মেলন সেড়ে এক সাংবাদিক সন্মেলনে যোগ দিয়ে বিজেপি সরকারের কৌণঠাসা করে স্বৈরাচারী, ভ্রষ্টাচারী, একক নায়কত্বধারী বলে অভিহিত করেন। এর দরুণই বিভিন্ন দল ছেড়ে এদিন রাজীব ভবনে ব্যাপক হারে কংগ্রেসে যোগদান করেন লোকজন, বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

বলেন, কংগ্রেসের পদাধিকারিরা সঠিক দায়িত্ব পালন করলে দলে আরোও আসবেন দিশেহারা ভোটাররা বলে দাবি প্রদেশ সভাপতির। এদিকে সোনাইর প্রাক্তন বিধায়ক আমিনুলের অভিযোগকে খণ্ডন করে তিনি বলেন যে দুর্ভাগ্যক্রমে জয়ী হয়েছিল করিম উদ্দিন বড়ভূঁইয়া l যে মিথ্যের আশ্রয় নিয়ে শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র জালিয়াতি করে সোনাইর ভোটারদের বোকা বানিয়ে নির্বাচনে জয়ী হয়েছিল তার পক্ষে মোটেও মদদ দিবে না কংগ্রেস দল l বরং আমিনুল যে আইনি লড়াই লড়ছেন করিম উদ্দিনের বিরুদ্ধে তিনি চাইলে আইনি সহায়তায় সবসময় পশে দাঁড়াবে কংগ্রেস l

সংবাদ 3- হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাত ও ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে হজযাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। হজযাত্রীদের সর্বাস্থায় সুরক্ষা ও নিরাপত্তা দেওয়ার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি আবেদন জানিয়েছেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির মুখ্য উপদেষ্টা তথা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হজরত আল্লামা সারিমুল হক লস্কর ছাহেব। বুধবার হাইলাকান্দি জেলা আহলে সুন্নত ওয়াল জামাত ও ইদে মিলাদুন্নবী উদযাপন কমিটির যৌথ উদ্যোগে অনুষ্টিত এক হজযাত্রী সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আল্লামা সারিমুল হক ।

সংবাদ 4 – ভুতূড়ে বিদ্যুৎ বিল ও স্মার্ট মিটার পরিবর্তনের দাবিতে গণ মিছিলে পুলিশি হেনস্থার প্রতিবাদে সরব হল কাছাড় জেলা তৃণমুল কংগ্রেস। সংবাদ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জ্যোতিরেন্দ্র দে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে গণতান্ত্রিক অধিকার হননের ও পুলিশের ভূমিকার ব্যাপক সমালোচনা করেন।এবং সম্পূর্ণ অনৈতিক ভাবে আচমকা অতিরিক্ত বিদ্যুৎ বিল কর্তনের মাধ্যমে শোষণ করা চলছে বলে বিস্ফোরক মন্তব্য করেন।তিনি বলেন, বিদ্যুৎ গ্রাহকদের সমস্যা প্রতিদিন সংবাদ মাধ্যমে আসা সত্ত্বেও কেন মৌন শাসক দলের জননেতারা।আজ অবধি কেন মুখ খুলেননি তারা।

Happy to announce that we have started KRC TIMES e-copy NE India Edition. To subscribe WhatsApp at: 8721838313

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *