ইতিমধ্যে আসামের ধনসিরি থেকে নাগাল্যান্ডের সুকোবি পর্যন্ত রেল লাইন বসানোর কাজ সম্পূর্ণ
প্রকৃতি নিউজ কনসার্ন
মালিগাও – নাগাল্যান্ডের রাজধানী কোহিমাকে রেল মানচিত্রে যুক্ত করার উদ্দেশ্যে রেলপথ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ডিমাপুর-কোহিমা রেল প্রকল্পের অধীনে মোট ৮২ কিমি অংশের মধ্যে প্রায় ৩কিঃমিঃ অংশ আসামে এবং বাকি ৭৯ কিঃমিঃ অংশ নাগাল্যান্ডে পড়েছে। আসামের ধনসিরি থেকে নাগাল্যান্ডের সুকোবি পর্যন্ত ১৬ কিঃমিঃ রেল লাইনের কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে গেছে এবং সুকোবি পর্যন্ত বর্তমানে ট্রেন চলাচল করছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্র জানিয়েছে যে সুকোবি থেকে কোহিমা পর্যন্ত রেল পথে থাকা ২১ টি সুড়ঙ্গ সহ রেল পথ নির্মাণের কাজ ২০২৬ পাল পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে ।
উল্লেখ্য যে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের রাজধানী কে রেল মানচিত্রে যুক্ত করার সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে অরুনাচলের রাজধানী নাহরলাগুন ও ত্রিপুরার রাজধানী আগরতলাকে ইতিমধ্যেই রেল লাইনের দ্বারা সংযুক্ত করা হয়েছে।এদিকে মেঘালয়ের রাজধানী শিলং পর্যন্ত রেলপথ সম্প্রসারিত নাহলেও ওই রাজ্যের গারো পাহাড়ের মেন্ডি পাথার পর্যন্ত রেল লাইন ইতিমধ্যেই সম্প্রসারিত হয়েছে!



