উল্লেখ্য যে মহাসড়কের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টোল টেক্স নেওয়া বন্ধ রাখতে হারাণ বাবু কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীর হস্তক্ষেপ দাবি করে গত মাসে তাঁকে ইমেইল মারফত অনুরোধ জানিয়েছিলেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : মহাসড়কের বালাছড়া ও মানদারডিসা থেকে টোল গেট প্রত্যাহার করা সম্ভব নয়। সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে র এই মর্মে দেওয়া এক চিঠির উত্তরে এন এইচ এ আই থেকে জানানো হয়েছে যে টোল ট্যাক্স সরকারী নীতি অনুযায়ীই নেওয়া হচ্ছে। এছাড়া সম্পূর্ণ হওয়া রাস্তার আনুপাতিক হারেই এই ট্যাক্স নেওয়া হচ্ছে। উল্লেখ্য যে মহাসড়কের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই টোল টেক্স নেওয়া বন্ধ রাখতে হারাণ বাবু কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গাডকারীর হস্তক্ষেপ দাবি করে গত মাসে তাঁকে ইমেইল মারফত অনুরোধ জানিয়েছিলেন।


