আবদুল কালাম ফোরামের দ্বারা মূখ্য নির্বাচন কমিশনারের কাছে দাবি
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর : বরাক উপত্যকার বিধান সভার আসন হ্রাস করা এবং লোকসভার শিলচর আসন সংরক্ষিত করা এবং করিমগঞ্জ লোক সভা আসন জেনারেল করার জন্য নির্বাচন কমিশনের ডেলিমিটেশন প্রস্তাবের বিরুদ্ধে প্রচুর আপত্তি পড়বে বলে অনুমান করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে সামাজিক সংগঠন ড এপিজে আব্দুল কালাম ডেভেলপমেন্ট ফোরাম মূখ্য নির্বাচন কমিশনারের কাছে গুয়াহাটির ন্যায় শিলচরেও একটি শুনানি কেন্দ্র স্থাপনের দাবি জানিয়েছেন।
ফোরামের সভাপতি বরিষ্ঠ সাংবাদিক হারাণ দে সাংবাদিকদের বলেন যে মূখ্য নির্বাচন কমিশনারের কাছে এই মর্মে একটি ইমেইল পাঠিয়ে বলা হয়েছে যে এই ডেলিমিটেশন প্রস্তাব কার্যকর হলে রাজ্যের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হবে বরাক উপত্যকা। তাই এই প্রস্তাবের বিরুদ্ধে প্রচুর সংখ্যক আপত্তি পড়বে। আর প্রচুর সংখ্যক আপত্তি কারীকে ভৌগলিক দূরত্ব থাকার দরুন গুয়াহাটিতে গিয়ে শুনানির সময় উপস্থিত হওয়াটা কষ্ট কর ও ব্যায় সাপেক্ষ হবে । কাজেই শিলচরে একটি শুনানি কেন্দ্র স্থাপন একান্ত আবশ্যক বলে হারাণ বাবু উল্লেখ করেন।


