বক্তা গন নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর -দেশের অন্যান্য অংশের সঙ্গে গত বুধবার শিলচরেও এক অনুষ্ঠানের মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।এতে বরাক ভেলী কমিশনারের স্পেশাল অফিসার ড খালেদা সুলতানা,রমা পুরকায়স্থ,মিতালী দাস ড তনুশ্রী দেব গুপ্ত সমাজ সেবী স্বর্নালী চৌধুরী,আইনজীবী তুহিনা শর্মা প্রমূখ গন বক্তব্য রাখেন। বক্তা গন নারী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে সমাজে মহিলাদের অবস্থান সম্পর্কে আলোচনা করেন ।

এতে কাছাড় সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, আরতি দাশ সমাজসেবী স্বর্নালী চৌধুরী ও একজন বি এস এস অফিসার কে সাদর সম্ভাষণ জানানো হয়। পাশের ছবিতে ড খালেদা সুলতানা এ সি এস ও লেখিকা মৃদুলা ভট্টাচার্য কে দেখা যাচ্ছে।


