দ্বিতীয় ভাষা শহিদ দিবসে প্রকাশিত হচ্ছে প্রদীপ দত্তরায়ের নতুন প্রবন্ধ সংকলন ‘তিন ভুবনের বাঙালি’

< 1 - মিনিট |

গ্রন্থটিতে পশ্চিমবঙ্গ, বরাক উপত্যকা এবং ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখকের রচিত একগুচ্ছ প্রবন্ধ সংকলিত হয়েছে

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর: আগামী ২১ জুলাই বরাকের দ্বিতীয় ভাষা শহিদ দিবস উপলক্ষে প্রকাশিত হতে চলেছে প্রাক্তন ছাত্রনেতা ও বরাকের বিশিষ্ট সমাজকর্মী প্রদীপ দত্তরায়ের নতুন প্রবন্ধ সংকলন ‘তিন ভুবনের বাঙালি’।

গ্রন্থটিতে পশ্চিমবঙ্গ, বরাক উপত্যকা এবং ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে লেখকের রচিত একগুচ্ছ প্রবন্ধ সংকলিত হয়েছে। প্রবন্ধগুলি বিভিন্ন সময়ে স্থানীয় সংবাদপত্র ও সাময়িকীতে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য, বরাক উপত্যকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনজীবনের নানা দিক নিয়ে এর আগে প্রদীপ দত্তরায়ের ‘উপেক্ষিত বরাক’ এবং ‘এখনও কাঁদছে স্বর্ণগর্ভা বরাক’ শীর্ষক দুটি প্রবন্ধ সংকলন প্রকাশিত হয়েছে। পাঠকমহলে বই দুটি যথেষ্ট সমাদৃত হয়েছিল।

লেখকের পূর্ববর্তী গ্রন্থগুলির মতোই প্রকাশের অপেক্ষায় থাকা ‘তিন ভুবনের বাঙালি’ বইটিও পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news