আনন্দ কুমার দাস খাদ্য বিভাগে নতুন কমিশনার
প্রকৃতি নিউজ কনসার্ন
দিশপুর – ধেমাজীর উপায়ুক্ত পল্লবী ফুকনকে বদলি করে উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে। তাঁর জায়গায় রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগের আয়ুক্ত অঙ্কুর ভরালীকে ধেমাজীর উপাযুক্ত করা হয়েছে। পার্সোনাল বিভাগের এক আদেশে বলা হয়েছে যে ভরালীর জায়গায় খাদ্য ও অসামরিক বিভাগের আযুক্ত হিসেবে আসছেন বর্তমানে রাজস্ব বিভাগের যুগ্ম সচিব হিসেবে কার্য নির্বাহ করা আনন্দ কুমার দাস।


