নরসিংপুরে সিআরপিএফ ও পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ, আটক ১

< 1 - মিনিট |

অবৈধ মাদক পাচার ও চোরাচালান রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চললেও এই চোরাচালান বাণিজ্য কিছুতেই থামছে না

অজিত দাস

কাবুগঞ্জ : বৃহস্পতিবার রাতে ৩০৬ নং শিলচর–আইজল জাতীয় সড়কের নরসিংপুর ১ম খণ্ড এলাকার আনিসা হোটেলের সম্মুখ থেকে ১৪৭ সিআরপিএফ ব্যাটেলিয়ন ও সোনাই থানার পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কফ সিরাপ (ফেন্সিডিল) বাজেয়াপ্ত করা হয়।

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এএস-১১ সিসি-০৯৮০ নম্বরের একটি অটোরিকশা আটক করা হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে ৩টি কার্টুন ভর্তি ফেন্সিডিল সিরাপ উদ্ধার করা হয় এবং অটোচালককে আটক করা হয়। পরে সিআরপিএফ ও সোনাই পুলিশ যৌথভাবে উদ্ধারকৃত কফ সিরাপ ও আটক অটোচালককে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তির নাম নজমুল ইসলাম চৌধুরী (পিতা: আব্বাস আলী চৌধুরী), তিনি শিলচর উত্তর কৃষ্ণপুর ২য় খণ্ড এলাকার বাসিন্দা। অবৈধ মাদক পাচার ও চোরাচালান রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ চললেও এই চোরাচালান বাণিজ্য কিছুতেই থামছে না। ক্রমবর্ধমান মাদক প্রবাহে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।

অবৈধ চোরাচালান দমনে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। অটো চালক জানায়, সে সোনাবাড়িঘাট বাইপাস থেকে কার্টুন গুলি ভাড়া হিসাবে ধলাই নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। এই অভিযানের নেতৃত্বে ছিলেন আরপিএফের ইন্সপেক্টর গৌতম ও সোনাই থানার ইন্সপেক্টর অসি রবিন টুমুং।

Promotional | North East Integration Rally

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news