নৃত্যের জগতে বরাকের উজ্জল নক্ষত্র কাছারের নতুন বাজারের দশ বছরের উস্মী দেব

< 1 - মিনিট |

বৃহস্পতিবার ভাইবস ডান্স এণ্ড ফিটনেসের পক্ষ থেকে উস্মী ও সৃষ্টিকে সংবর্ধনা দেওয়া হয়

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর :গত সাতাশ জুন নুতন বাজারের শ্যামল দেব ও বিউটি দেবের দশ বছরের কন্যা উস্মী কলকাতার সিটিভিএন একেডি প্লাস চ্যানেলের ইন্ডিয়ান ডানসিং স্টার শোতে প্রথম রানার্স আপ পেয়ে শিলচরে ফিরে এসেছে। । উল্লেখ্য, শুধুমাত্র এক পয়েন্টের জন্য চেম্পিয়ানশিপ থেকে ছিটকে পরল উস্মী। উস্মীর বড় বোন সৃষ্টিও শোতে অংশগ্রহণ করেছিল।

সে সেমিফাইনাল পর্যন্তই টিকেছিল, কিন্তু সে স্টার জলসার মতো চ্যানেলে কাজ করার সুযোগ পেয়েছে। উস্মী ও সৃষ্টির জন্য সমগ্ৰ কাছাড় তথা বরাক উপত্যকায় খুশির জোয়ার বইছে। কাবুগঞ্জ হলিক্রশ স্কুলে উস্মী পড়ে ক্লাস ফোরে ও সৃষ্টি পড়ে সেভেনে। বৃহস্পতিবার ভাইবস ডান্স এণ্ড ফিটনেসের পক্ষ থেকে উস্মী ও সৃষ্টিকে সংবর্ধনা দেওয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *