করিমগঞ্জের মূল বাসিন্দা জগদীশ বাবু চাকুরী জীবনে অত্যন্ত দৃঢ়চেতা ও দক্ষ অফিসার হিসেবে পরিচিত ছিলেন
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – পূর্ত সড়ক বিভাগের অবসরপ্রাপ্ত চীফ ইঞ্জিনিয়ার জগদীশ চন্দ্র দাস আর নেই। শুক্র বার ভোর রাত্র আড়াইটার সময় মালুগ্রাম শিব বাড়ি রোডের নিজ বাস ভবনে প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৬.। করিমগঞ্জের মূল বাসিন্দা জগদীশ বাবু চাকুরী জীবনে অত্যন্ত দৃঢ়চেতা ও দক্ষ অফিসার হিসেবে পরিচিত ছিলেন।
তিনি কিছু দিন ধরে যকৃতের সমস্যায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী শেলী দাস, একমাত্র পুত্র ব্যাঙ্গালোরুতে কর্ম রত ইঞ্জিনিয়ার অনির্বাণ দাস ও পুত্র বধু ব্যাঙ্গালোরুতে চিকিৎসক হিসেবে কর্মরত লাকি সিনহা সহ বহু বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
মৃত্যু র সময়ে জগদীশ বাবু র পুত্র অনির্বাণ বাড়িতেই ছিলেন। শুক্র বার ই তাঁর শেষকৃত্য শিলচর শ্মশান ঘাটে সম্পন্ন হয়।
অবসরপ্রাপ্ত দক্ষ এই অফিসারের মৃত্যুতে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, কাছাড় সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে ও পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।


