বরাকে পিএনজি-সিএনজি পরিষেবা দ্রুত চালুর দাবি

< 1 - মিনিট |

পিবিজিপিএলের ভূমিকায় ক্ষোভ সিটু ও ওএনজিসি ট্রেড ইউনিয়নের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বরাক উপত্যকায় পাইপড ন্যাচারাল গ্যাস (পিএনজি) ও কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) পরিষেবা দ্রুত ও পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছে সিটু ও ওএনজিসি কর্মীদের ট্রেড ইউনিয়ন। রবিবার শিলচরের এক হোটেলে সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পর্যাপ্ত গ্যাস উৎস থাকা সত্ত্বেও পরিষেবার অগ্রগতি ধীরগতির, ফলে সাধারণ মানুষ, শিল্প ও বাণিজ্যিক খাত প্রত্যাশিত সুবিধা পাচ্ছে না।

সংগঠনের অভিযোগ, ২০১৯ সালের ১,২০,০০০ এসসিএমডি গ্যাস ক্রয়ের চুক্তির তুলনায় বর্তমানে পিবিজিপিএলের মাধ্যমে ক্রয় নেমে এসেছে মাত্র ১,৫০০-১,৭০০ এসসিএমডিতে। তারা দ্রুত পাইপলাইন সম্প্রসারণ, পিএনজি সংযোগ বৃদ্ধি এবং সিএনজি অবকাঠামো উন্নয়নের দাবি জানায়। এছাড়া কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বরাক উপত্যকায় অনুসন্ধান ও উন্নয়ন ত্বরান্বিত করার আবেদন জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news