বর্ষার মশরুম শুরু হতেই কৃত্রিম বন্যায় ভেসে উঠল গোটা শিলচর শহর

2 - মিনিট |

বিগত বন্যার ভয়াবহতাকে মাথায় রেখে আতঙ্কিত শহরের সাধারণ মানুষ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠার পর শিলচরে জমা জলের নিষ্কাশন ব্যবস্থা নিয়ে শিলচরের কর্মতৎপর তথা জনপ্রিয় বিধায়ক দিপায়ন চক্রবর্তী রাঙিখালে নৌকা বিলাসের মাধ্যমে খালের পরিস্কার কাজে হাত দিয়েছিলেন, এবং দীর্ঘদিন বিভিন্ন পত্র পত্রিকার শিরোনামে এসে জনপ্রিয়তা অর্জন করতেও অনেক সক্ষম হয়েছেন। কিন্তু উনার এই মহান কর্মযজ্ঞ যে চরম ব্যর্থতা প্রমাণ করেছে তা বর্তমান বর্ষার মশরুম শুরু হতেই জনসমক্ষে উঠে এলো। বুধবার সকালের সামান্য বৃষ্টিতেই শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় ভেসে উঠায় বিগত বন্যার ভয়াবহতা ফের শহরবাসীকে স্মরণ করিয়ে দিল।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

বর্ষার মশরুম শুরু হতেই জমা জলের সমস্যায় পড়েছেন গোটা শহরবাসী। নাজেহাল হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবন।এই পরিস্থিতিতে শিলচরের উন্নয়ন নিয়ে এক টুইটের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে খতিয়ান তুলে ধরেছেন শিলচরের বর্তমান সাংসদ ডঃ রাজদীপ রায় ও। এতে দেশের প্রধানমন্ত্রী ও শিলচর সহ পার্শ্ববর্তী অঞ্চলের বিকাশ নিয়ে খুশি প্রকাশ করেছেন।

কিন্তু শহরের বর্তমান পরিস্থিতি ও তার বাস্তব চিত্র উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে কতটুকু সত্য তা খতিয়ে দেখতে স্থানীয় জনপ্রতিনিধিদের আবেদন জানিয়েছেন শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। বুধবার এক পশলা বৃষ্টিতেই শিলচর শহরের বিভিন্ন এলাকা জমা জলের দরুন যে ভয়াবহ রূপ ধারণ করেছে তাতে শহরবাসীকে বিগত বন্যার জল প্রলয়কে স্মরণ করিয়ে দিয়েছে।

বিষয়টি মাথায় রেখে স্থানীয় সাংসদ ও বিধায়ক সহ বিজেপির অন্যান্য জনপ্রতিনিধিকে প্রচার থেকে বের হয়ে শহরের বাস্তব চিত্র সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি বিগত বন্যার পুণরাবৃত্তি যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে শিলচর বসীর পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী সহ দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *