এদিন তিনি দলের একটি কর্মীসভায় যোগ দেবেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বুধবার শিলচর আসছেন।এদিন তিনি দলের একটি কর্মীসভায় যোগ দেবেন। তার এই সফর ঘিরে কংগ্রেস অফিসে তৎপরতা তুঙ্গে। কারণ এদিন অন্য দল থেকে কিছু নেতা কর্মী কংগ্রেসের যোগ দেবেন। এই তৎপরতা চালাচ্ছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে এক ঝাক লোক কংগ্রেসের যোগ দিচ্ছেন এটা প্রায় পাকা। এর মধ্যে আছেন প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি বর্তমান তৃণমূল থেকে পরিত্যাগকারী পাপন দেব।
আরো কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে। ভূপেন বরার হাত ধরে এরা কংগ্রেসে যোগ দেবেন। অভিজিৎ জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি এদিন রাজীব ভবনের একটি কর্মীসভায় যোগ দেবেন। সাংবাদিক সম্মেলন করবেন। দলকে শক্তিশালী করার লক্ষ্যে তার আগমন। তৃণমূল কংগ্রেস থেকে যারা যোগ দিচ্ছেন তারা মূলত রাজেশ দেবের উপর অভিমান করে দল ছাড়ছেন। এই আভাস পাওয়া গেছে।


