ব্লু ফ্লায়ার ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও বিজেপি জেলা কমিটির প্রাক্তন সভাপতি ক্ষিতিশ চন্দ্র পাল আর নেই

< 1 - মিনিট |

গুয়াহাটি এপলোতে চিকিৎসা রত অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

প্রকৃতি নিউজ কনসার্ন

হাইলাকান্দি – ব্লু ফ্লায়ার ইংলিশ স্কুলের অধ্যক্ষ ও বিজেপি জেলা কমিটির প্রাক্তন সভাপতি ক্ষিতিশ চন্দ্র পাল আর নেই।গুয়াহাটি এপলোতে চিকিৎসা রত অবস্থায় শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি কিডনি ও লিভার জনিত রোগে ভুগছিলেন । একজন বিশিষ্ট সমাজ সেবী হিসেবে ছিল ক্ষিতিশ বাবুর ব্যপক পরিচিতি। স্কুল শিক্ষক হিসেবেও তাঁর চাকুরী জীবনে ছিল জনপ্রিয়তা । শিক্ষক সংস্থার কর্মকর্তাও ছিলেন।

সমাজসেবী পরোপকারী ক্ষিতিশবাবু এক সময় হাইলাকান্দি বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি ছিলেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৭৫ । তিনি স্ত্রী, দুই পুত্র, বৌদি এবং জ্যেষ্ঠ ভ্রাতা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক সত্য রঞ্জন পাল সহ বহু আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। ক্ষিতিশ বাবুর মৃত্যুতে প্রবীণ সাংবাদিক হারাণ দে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *