মেঘালয়ের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পল লিঙডো

< 1 - মিনিট |

পাঁচ দিনের এই উৎসবে শিলঙের ৪টি স্থানে ৪০টির অধিক ছবি দেখানো হচ্ছে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলং : মঙ্গলবার থেকে শিলঙে মেঘালয়ের প্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। পাঁচ দিন ব্যাপী এই চলচ্চিত্র উৎসব উ সোসো থাম প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মেঘালয়ের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী পল লিঙডো । এই চলচ্চিত্র উৎসবে শিলঙের চার টি স্থানে ৪০টি র অধিক ছবি প্রদর্শন করা হবে বলে তথ্য ও জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *