যানজটে নাকাল শিলচর বাসী

< 1 - মিনিট |

নির্বাক প্রসাশন, নির্বাক জনপ্রতিনিধি

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : ক্রমশ বৃদ্ধি পাচ্ছে শিলচর শহরের পরিসর,তার সমান্তরালে বৃদ্ধি পাচ্ছে শিলচর শহরের যানজট। একদিকে টুকটুকি, স্কুটি, বাইক অন্যদিকে বিলাসী চার চাকি বাহনের দীর্ঘ সারি প্রতিদিনের যানজটে আটকা পড়ে পথ চলতি মানুষের যাতায়াতের বিঘ্ন ঘটায়। শহরের গবাদিপশু ও কম যায় না,তারা ও যানজটে সামিল হতে চোখে পড়ে।

বিশেষ করে ক্যাপিটেল পয়েন্ট থেকে রাঙির খাড়ি পর্যন্ত এই সড়কে বিশেষ যানজটের সৃষ্টি হয় ওয়ান ওয়ে করে রাখার জন্য। এদিকে স্কুল শুরু থেকে ছুটি এই সময়ে আরো ও যান জট তীব্র আকার ধারণ করে। এসব শিলচর শহরের নিত্যদিনের সঙ্গী।
বর্তমানে শিলচর শহরের নর্দমা সারাইয়ের কাজ এই বর্ষায় জোরকদমে শুরু হয়েছে, ফলে বিগ বাজার এলাকায় পায়ে হেঁটে চলাচল করা দুঃসাধ্য হয়ে দাড়িয়েছে। আজ মাস খানেক ধরে শম্বুক গতিতে কাজ চলছে কবে যে সম্পূর্ণ হবে তা কেউই বলতে পারেন না। এদিকে বর্ষার পদধ্বনি শোনা যাচ্ছে, আগামী দিনে কি যে হাল হবে তা একমাত্র শহর বাসি জানেন।

এদিকে আজ কয়েক মাস ধরে নো এন্ট্রি লাগার পর ও বিশেষ করে সকালের দিকে শহরের মাজ দিয়ে পাথর,,বালি কয়লা বোঝাই ট্রীপার বেপরোয়া ভাবে চলাচল করতে দেখা গেছে,এই সময়ে শহরের মানুষ প্রাত ভ্রমণ বের হন ফলে এই বেপরোয়া ভাবে চলাচল করা ট্রীপার গুলো বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে বলে জানিয়েছেন একাংশ সচেতন নাগরিক গন। অবশ্য এই বিষয়ে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে কোনো লাভ হয়নি। সচেতন নাগরিক গন অবিলম্বে এই সব ট্রীপার চলাচল বন্ধ করতে জেলা শাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *