ভূঁইয়া এই পত্রে অরুনাচল প্রদেশের নাহরলাগুন থেকে নাগাল্যান্ডের সুকোবি পর্যন্ত যে ডনী পোলো এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এটিকে সপ্তাহে তিন দিনের জন্য শিলচর পর্যন্ত সম্প্রসারন করারও দাবি জানান
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর ; রাজ্য সভার সদস্য অজিত কুমার ভূঁইয়া দিল্লি থেকে শিলচর পর্যন্ত একটি রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু করার জন্য রেল মন্ত্রী অশ্বিনী বৈষনবের কাছে অনুরোধ জানিয়েছেন । রেল মন্ত্রী র কাছে প্রেরিত এক চিঠিতে ভূঁইয়া বলেন যে দক্ষিণ আসাম, মিজোরাম ও মনিপুরের পশ্চিমাংশের রেল যাত্রী দের সুবিধার জন্য এই ট্রেন একান্ত প্রয়োজন। এই মর্মে সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের দাবি কথা উল্লেখ করে সাংসদ ভূঁইয়া আরও বলেন যে জেলা সদর হিসেবে শিলচর রাজধানী এক্সপ্রেস ট্রেনের দাবি দার হতে পারে না ঠিক ই।
তবে শিলচরের ভৌগলিক অবস্থানের কথা বিবেচনা করে এখন ই শিলচর পর্যন্ত রাজধানী এক্সপ্রেস ট্রেন চালু হতে পারে এবং এটা পরবর্তীতে ইম্ফল সম্প্রসারন করা সম্ভব হবে।ভূঁইয়া এই পত্রে অরুনাচল প্রদেশের নাহরলাগুন থেকে নাগাল্যান্ডের সুকোবি পর্যন্ত যে ডনী পোলো এক্সপ্রেস ট্রেন চলাচল করছে এটিকে সপ্তাহে তিন দিনের জন্য শিলচর পর্যন্ত সম্প্রসারন করারও দাবি জানান।


